
মো:আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর মানিকগঞ্জ
সুপেয় পানির ব্যবস্থা করতে উপকারভোগী সদস্যদের মাঝে চারকোল ফিল্টার বিতরণ করেছে এড্রা বাংলাদেশ।
৩০ জুন ২০২৪ খ্রী: রোজ রবিবার সকাল ১১:০০ টার সময় এড্রা বাংলাদেশের কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট (ফেইজ-২) ও ওয়াটার এন্ড স্যানিটেশন সাপোর্ট প্রজেক্টে এর উদ্যোগে এড্রা সুইডেন, সিডা এবং ওয়াটার ফর অল এর আর্থিক সহায়তায় প্রকল্পের ৬০ জন উপকারভোগী সদস্যদের মাঝে আয়রন মুক্ত সুপেয় পানি পানের নিমিত্তে ৬০ সেট চারকোল ফিল্টার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিয়ান নুরেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব শুভকংর মন্ডল।
প্রধান অতিথীর বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বলেন সরকারের পাশাপাশি উপজেলার প্রান্তিক মানুষের সুপেয় পানির নিশ্চয়তা করার যে উদ্যোগ এড্রা বাংলাদেশ নিয়েছে তা একটি মহতি উদ্যোগ এই জন্য তিনি এড্রা বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এড্রা বাংলাদেশের বিভিন্ন সামাজিক এবং সেবামূলক কার্যক্রমের প্রসংশা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব শুভকংর মন্ডল বলেন মানুষের সুস্থ্য জীবন যাপনে বিশুদ্ধ পানির বিকল্প নাই, তাই সবাইকে বিশুদ্ধ পানি পানের নিশ্চয়তা করতে হবে। সরকার ইতি মধ্যে সারাদেশে এই ব্যপারে কার্যক্রম পরিচালনা করছে, সরকারের পাশাপাশি এড্রা বাংলাদেশও এই ব্যাপরে কাজ করছে যা প্রশংসার দাবী রাখে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এড্রা বাংলাদেশের কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট (ফেইজ-২) এর প্রকল্প ব্যবস্থাপক জনাব জর্জ তমাল চৌধুরী, আরো উপস্থিত ছিলেন দৌলতপুর শাখার প্রকল্প সুপারভাইজার তন্ময় রায়, ট্রেইনার নাদিমুল হাসান, সিডিও ঝর্ণা বেগম, সিমা কুজুর, সিডাব্লিও মহারানী হালদার, জিয়াসমিন আক্তার, জীবন নাহার এবং প্রিয়াংকা ইসলাম।