Author: স্টাফ রিপোর্টার

প্রভাষক মনজুরুল আহসান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রবিবার কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে সকাল ১০:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা থেকে ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগনের সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. কে. এম. ওহিদুন্নবী সহ কুড়িগ্রাম জেলায় পিএসসি কর্তৃক সুপারিশকৃত ৪১তম বিসিএস এর প্রার্থীবৃন্দ। উক্ত সভার…

Read More

সিরাজগঞ্জ সংবাদদাতা সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ এবং বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে – রবিবার (৩ সেপ্টেম্বর-২০২৩) সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে – ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ-২০০৯ অবহিত করণ এবং বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় । অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার। পেজেন্টেশন উপস্থাপন করেন এবং বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রথমবার বাংলাদেশের সিনেমায় চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে অভিনয় করতে এসেছেন টালিউড নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ইতোমধ্যে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং শুরু হয়েছে কক্সবাজারে। তার আগে কলকাতা থেকে বুধবার সকালে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সায়ন্তিকা। আর সেখানে জায়েদ খানের সঙ্গে তাঁর দেখা মিলে। ‘ছায়াবাজ’ সিনেমায় সায়ন্তিকার চরিত্রের নাম ডায়না। বাংলাদেশের সিনেমাতে শুটিংয়ে যোগ দিয়ে এখানকার আতিথেয়তায় উচ্ছ্বাস ও আনন্দের কথা ব্যক্ত করেন সায়ন্তিকা। কক্সবাজার শুটিং লোকেশন থেকে এক গণমাধ্যমকে অভিনেত্রী সায়ন্তিকা বলেন, ‘প্রথমবার বাংলাদেশে এসে শুটিংও শুরু করেছি। তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। কী সুন্দর জায়গা। মনেই হচ্ছে না যে শুটিং করছি। খুবই ভালো লাগছে। মনে হচ্ছে,…

Read More

পিরোজপুর সংবাদদাতা অদ্য রবিবার (০৩ সেপ্টেম্বর ২০২৩) খ্রিঃ, জনাব মোহাম্মদ শফিউর রহমান, পুলিশ সুপার, পিরোজপুর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিলশেড-এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শ্রবণ করেন এবং তাৎক্ষনিক কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদানসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসাধারণের সহিত উত্তম ব্যবহার, মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন…

Read More

খুলনা সংবাদদাতা গত ০২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ রাত্র অনুমান ০৯:০৫ ঘটিকার সময় আড়ংঘাটা থানার একটি চৌকস টিম কর্তৃক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা এলাকা হতে আড়ংঘাটা থানার মামলা নং-০৭, তাং-২২/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড’র চুরি যাওয়া একটি কালো রংয়ের YAMAHA FZS V3-150 CC মোটরসাইকেল, যার রেজিঃ নং-খুলনা মেট্রো-ল-১৩-৫৬৮৬, ইঞ্জিন নং-G3L5E0284402, চেসিস নং-PS2RG64200A051218 উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, আড়ংঘাটা থানার মামলা নং-০৬, তাং-২১/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোডের মামলার পুলিশ রিমান্ডের আসামী রিপন চৌধুরী @শিমুল(৩০), পিতা-মৃত: সাহেব চৌধুরী, সাং-জুনারী, ৩নং ছাগলাদা ইউনিয়ন, থানা-তেরখাদা, জেলা-খুলনাকে মামলা সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মোতাবেক অপর মামলার চোরাই মোটরসাইকেল উদ্ধার…

Read More

মোঃ শাহিনুল ইসলাম নূর নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের সূর্য নগর নামক স্থানে আজ বিকাল ৩:০০ ঘটিকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন মোতাবেক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত আনুমানিক ৩০০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং একজনকে ১০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ঈফফাত জাহান তুলি। এসময় উপজেলা মৎস্য অফিসার ও নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন। উদ্ধারকৃত নিষিদ্ধ জাল। উদ্ধারকৃত নিষিদ্ধ জাল।

Read More

ফরিদপুর সংবাদদাতা আজ ০১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. অনুষ্ঠিত হলো বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, ফরিদপুর জেলা শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩। জনাব শ্রী বাসুদেব ধর, সহ-সভাপতি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এর উদ্বোধনে এবং জনাব ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি), সভাপতি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, ফরিদপুর জেলা শাখা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ্রী জে.এল. ভৌমিক, সভাপতি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্, ফরিদপুর। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব শ্রী জয়ন্ত কুমার দেব, সহ-সভাপতি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, জনাব সুভাশিষ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ…

Read More

নড়াইল সংবাদদাতা মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ পলাশ মোল্যা(৩৫) ও মোঃ নিলু মোল্যা(৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পলাশ মোল্যা লোহাগড়া থানার রামকান্তপুর গ্রামের মোঃ কাউছার মোল্যার ছেলে এবং মোঃ নিলু মোল্যা লোহাগড়া থানার রামকান্তপুর গ্রামের মৃত জবু মোল্যার ছেলে। অদ্য ০৩ সেপ্টেম্বর সকালে লোহাগড়া থানাধীন শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নি:) রবিউল ইসলাম ও এএসআই(নি:) সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৩০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ…

Read More

রাজশাহী সংবাদদাতা আজ ৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ পূর্বাহ্ণে আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’কে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা ও উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। উক্ত সভায় পুলিশ কমিশনার শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জন্মাষ্টমী যথাযথ ও সুন্দর পরিবেশে উদ্‌যাপনের জন্য সকলের একান্ত সহযোগিতা কামনা করা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সদর), আরএমপি’র…

Read More

নড়াইল সংবাদদাতা যৌতুক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি শ্রীকান্ত বিশ্বাস(২৮) কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে নড়াইল সদর থানার চরবিলা গ্রামের অনিক বিশ্বাস এর ছেলে। অদ্য ০৩ সেপ্টেম্বর সকালে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ পরিদর্শক জনাব ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সিরাজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন চরবিলা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেফতারকৃত কারাদণ্ডপ্রাপ্ত আসামি

Read More