Author: স্টাফ রিপোর্টার

বরিশাল প্রতিনিধি আজ বৃহস্পতিবার, ১৭ আগষ্ট ২০২৩ খ্রিঃ দুপুর ১৩.০০ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার এর সভাপতিত্বে দুধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন, গ্রেফতার ও আলামত উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। গত ১৩/০৮/২০২৩ খ্রিঃ তারিখ রাতে এয়ারপোর্ট থানার ০৬ নং মাধবপাশা ইউপি’র প্রতাপপুর এলাকায় অবস্থিত জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড (জেটিআই) গোডাউনে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। উক্ত ডাকাতির ঘটনায় এয়ারপোর্ট থানায় রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা বিশেষ অভিযানিক টীম নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ১। ইয়াকুব (৪০) পিতা- আব্দুস সাত্তার মৃধা সাং-ছৈলাবুনিয়া, থানা-…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। অদ্য ১৭ আগস্ট বিকালে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ লাইনস্ ড্রিলশেডে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র “চিরঞ্জীব বঙ্গবন্ধু” প্রদর্শন করা হয়। পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মহাকাব্যের মহাকবি। কৈশোরে তার দুরন্তপনা সকলকে মুগ্ধ করেছিল। তিনি তার জীবনের সোনালী সময় কারাগারে কাটিয়েছেন। তিনি আমাদের একটি মানচিত্র, স্বাধীন দেশ, সুসংগঠিত সংবিধান উপহার দিয়েছেন। ক্ষণজন্মা এই মহাপুরুষের প্রতিটি কাজই বিশ্বের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। বঙ্গবন্ধুর আহবানে দেশ…

Read More

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পৃথক দুটি অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নে ও বড়বগী ইউনিয়নে দুটি অভিযান চালান তালতলী থানা পুলিশ। এ সময় কলা রং গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শহিদুল ইসলাম গাজীর বাড়ি থেকে ৮৩০ গ্রাম ও বড়বগী ইউনিয়নের ছোটভাইজোড়া এলাকার জলিলুর রহমানের ছেলে তাজুল ইসলামকে তালুকদার পাড়ার চিতাখোলা থেকে ৬০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে তালতলী থানা পুলিশ। এ বিষয় তালতলী থানার ওসি শহিদুল ইসলাম মিলন বলেন, গাঁজা কেনা বেচা ও বাড়িতে মজুদ করে রাখার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। উভয় ঘটনায় মাদক আইনে পৃথক দুটি মামলা…

Read More

নীলফামারী প্রতিনিধি নীলফামারী সদর উপজেলায় ২জন ও ডিমলায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ, বৃহস্পতিবার (১৭ আগস্ট) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। নীলফামারী সদরে গ্রেপ্তার কৃতরা হলেন পৌরসভার হাড়োয়া মিশন এলাকার ইদ্রিস আলীর ছেলে মোঃ খোকন (৩১) ও মোঃ ঝন্টু মিয়া (৩৩) এবং ডিমলায় গ্রেপ্তারকৃত হলেন উপজেলার মধ্য ছাতনাই ময়দানের ডাঙা গ্রামের মোঃ ফরজান হোসেনের ছেলে রঞ্জু সরকার (৩৫), জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ রওশন কবির বলেন, ‘উপজেলার বন্দরখরি বাড়ি এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা রঞ্জু সরকারকে গ্রেপ্তার করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ…

Read More

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযানে এক ইয়াবা মাদক ব্যবসায়ী সহ ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নীলফামারী জেলা পুলিশ সুপার,মোঃ গোলাম সবুর পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায়, জলঢাকা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে,জলঢাকা থানার এসআই আলমাস,জুয়েল, আকতার হোসেন, এএসআই মাইদুল ইসলাম, নুরুল হুদা, মিনহাজ সহ একটি চৌকস অভিযানিক টিম চলমান বিশেষ অভিযানে ১৭আগষ্ট(বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের গড় ধর্মপাল এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রিয় করা অবস্থায় জাহাঙ্গীর আলমের ছেলে মোহন ইসলাম (১৯)কে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেপ্তার করে। অপর দিকে গভীর রাতে ঘোরাফেরা করার সন্দেহ হলে ফৌঃকাঃবিঃ ১৫১ ধারা…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর), টাঙ্গাইল কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে মির্জাপুর থানাধীন সোহাগপুর বাজার এলাকা হইতে ১৯ গ্রাম হেরোইন উদ্ধার সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ১,৯০,০০০/- টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী

Read More

আমতলী বরগুনা প্রতিনিধি ॥ আমতলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মাহাদত বার্ষিকী উপলক্ষে ১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ঈদগা মাঠে আলোচনা সভা, দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান এ গনভোজের আয়োজন করেন। গনভোজ ও দোয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও গণভোজে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা…

Read More

বেনাপোল প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের মনমথপুর গ্রামের মোঃ বায়েজিদ এর ৩ মাসের শিশুর জন্য (৫,৫০০) পাঁচ হাজার পাঁচশত টাকার গুরো দুধ কিনে দিলো চৌগাছার অন্যতম অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিতপ্রাণ মানবতার ফেরীওয়ালা সদস্যগন উপস্থিত থেকে এই শিশুর খাদ্য গুঁড়ো দুধ প্রদান করা হয়। জানা বায়েজিদ এর ৩ মাসের শিশু মায়ের বুকের দুধ না থাকায় দুধ কিনতে হয়। বায়েজিদ পেশায় একজন দিনমজুর। তার দৈনিক রোজগারের টাকায় কোনো রকম সংসার চলছিল, খুব কষ্টে জীবনযাপন করেন। তাই তার ৩ মাসের শিশুটি মায়ের দুধ থেকে বঞ্চিত হওয়াই, দুধ কিনে…

Read More

মোঃ সোহেল ময়মনসিংহ জেলা প্রতিনিধি ভাবতে ভালো লাগে ব্যক্তিগত উদ্যোগে বদলে যাচ্ছে শহরের বিভিন্ন রোডের পরিবেশ। হয়ে উঠছে আরও পরিবেশ বান্ধব এবং নান্দনিক। ইট কাঠ কংক্রিটের শহুরে জীবনে এসব রাস্তার সবুজ পাতা চোখের আর মনের আশ্রয় হয়ে উঠছে। সম্প্রতি বাঁশবাড়ি কলোনি ব্যক্তিগত উদ্যোগে নান্দনিক সবুজের অলংকরণে সারা দেশে মডেল হয়ে উঠেছে। আজ দেখা মিললো শহরের আর এক রাস্তার। আকুয়ার গুলবাগ রোড। কংক্রিটের পরিচ্ছন্ন রাস্তার পাশে অলংকৃত টবে সবুজ গাছ, রঙিন ফুল চোখ আর মনে প্রশান্তি এনে দিলো। আজ বিকেলে এ রোড পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু । তিনি উদ্যোগ গ্রহণকারী গুলবাগ সমাজ সংঘকে ধন্যবাদ জানান।…

Read More

তানিয়া সুলতানা ঝালকাঠী রাজাপুর উপজেলা প্রতিনিধি ঝালকাঠির রাজাপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি (রাজাপুর-কাঠালিয়া)-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী , চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখা ও রাজাপুর উপজেলা শাখার সদস্য ফাতিনাজ ফিরোজ জাতীয় শোক দিবসে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগ রাজাপুর উপজেলা শাখার উদ্দ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় শোক দিবসে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ফাতিনাজ ফিরোজ। পরে উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নে…

Read More