Author: স্টাফ রিপোর্টার

ভোলা প্রতিনিধি জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার ভোলা এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন ও বিকাশে প্রতারিত হওয়া ৬০ হাজার টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখা, ভোলা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ২০টি স্মার্ট ফোন ও বিকাশে প্রতারিত হওয়া ৬০ হাজার টাকা শনিবার (২২ জুলাই) প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন জনাব জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা। এ সময় পুলিশ সুপার সবাইকে পুরাতন ফোন ক্রয়ে কাগজপত্র যাচাই…

Read More

ময়মনসিংহ প্রতিনিধি ২১/০৭/২৩ খ্রিস্টাব্দে সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের সম্মেলনকক্ষে জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়। উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। এসময়ে উপস্থিত ছিলেন জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসারগণ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ। সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের সম্মেলনকক্ষে জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Read More

খুলনা প্রতিনিধি গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ সাব্বির হোসেন কাজী(২৩), পিতা-আমির হোসেন, সাং-গল্লামারী, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ২) মোঃ তরিকুল ইসলাম রাসেল(৩১), পিতা-মোঃ শফিকুর রহমান, সাং-উত্তর হরিণটানা, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়’কে মহানগরীর খুলনা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদ্বয়ের নিকট হতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে। ১৫০ পিস ই/য়া/বা ট্যাবলেটসহ ০২ (দুই) জন মা*দ*ক কারবারি গ্রেফতার

Read More

আপেল মাহমুদ হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি ময়মনসিংহের হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে এক সমন্বয় সভাঅনুষ্ঠিত হয়েছে।সকালে উপজেলা পরিষদ হলরুমে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে উপজেলা সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান। সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, ঝর্ণা ঘোষ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা,কবিরুল ইসলাম বেগ,সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, মোরশেদ আনোয়ার খোকন,ডাঃ হাবিবুর রহমান,কবি জালাল উদ্দিন আহমেদ, যুব নেতা নাজিম উদ্দিন,জেলা পরিষদ সদস্য কাঞ্চন কুমার সরকার, বিভাগীয় কর্মকর্তাগণসহ সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন, দেশব্যাপী ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সুনির্দিষ্ট কিছু কর্মসূচি গ্রহণসহ সকলকে সচেতন হওয়ার আহ্বান…

Read More

লোকমান হোসাইন , কুলিয়ারচর (কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিনব কৌশলে একটি টেলিকম এন্ড মোবাইল গ্যালারী থেকে চুরির ঘটনা ঘটেছে। ২১ জুলাই শুক্রবার ভোরে ঠুকাই ভেসে বস্তা নিয়ে ভাঙ্গারীর জিনিসপত্র কুড়ানোর অভিনয় করে একটি মহিলা চোরচক্র উপজেলার লক্ষ্মীপুর বাজারে ভাই বোন টেলিকম এন্ড মোবাইল গ্যালারি দোকানে এ চুরির ঘটনাটি ঘটায়। এসময় চোরচক্রটি দোকানে থাকা নগদ ৬০ হাজার টাকাসহ ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। ভাই বোন টেলিকম এন্ড মোবাইল গ্যালারি দোকানের সত্ত্বাধিকারী পাভেল মিয়া জানান, শুক্রবার ভোরে তার দোকানের সার্টারের তালা ও গ্লাস ভেঙ্গে অভিনব কৌশলে দুইজন মহিলা দোকানের ভিতর প্রবেশ করে সুকেশ ভেঙে নগদ টাকাসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।…

Read More

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ সদরের ৭নং ওয়ার্ড পশ্বিম তারাপাশার নিবাসী মোঃ বাবুল মিয়ার বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিটে কারনে আগুনে ঘরের সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ এলাকাবাসীর সাথে কথা বললে জানা যায় ,২০-৭-২৩ইং রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ করে বাবুল মিয়ার বাড়িতে বিদ্যুৎ থেকে আগুন লেগে যায়,এতে এলাকাবাসি অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্তন আনতে পারেনি ৷অবশেষে ফায়ার সার্ভিস এসে ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়৷ বাবুল মিয়ার সাথে কথা বললে জানা যায়,তার মোট ৮থেকে ৯লক্ষ টাকার ক্ষতি হয়েছে ৷বাবুল মিয়া একজন সাধারন নিম্ন পরিবারের সন্তান ,এমন ক্ষতি হওয়ার ফলে সে তার পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন৷এই বিষয়ে স্থানীয় মহিলা…

Read More

ফরিদপুর প্রতিনিধি বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ জুলাই) সকাল ১০ ঘটিকায় জেলা পরিষদ ফরিদপুরের কবি জসীম উদ্দীন হলে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জী। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ফরিদপুর জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি অরূপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…

Read More

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর উপর হামলার ঘটনায় জট খুলতে শুরু করেছে। হামলার ঘটনায় এক কিশোরকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে মিরসরাই থানা পুলিশ সাখাওয়াত হোসেন (১৮) নামে এক কিশোরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করেছে। আটককৃত কিশোর নোয়াখালী জেলার সুবর্ণচর থানার ৪ নং চর ওয়াফদা ইউনিয়নের ৩নং ওয়ার্ড চর ওয়াফদা গ্রামের হক সাবের ছেলে। মামলার তদন্ত কাজে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, আটক কৃত কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার ঘটনা স্বীকার করেছে। আটককৃত কিশোর জানায়, চেয়ারম্যানের যৌন নিপীড়ন থেকে রেহাই পেতে হামলা করেছে। চুরি, ছিনতাই, কিংবা…

Read More

খন্দকার সোহাগ(সোনারগাঁ) নারায়ণগঞ্জ থেকে – সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের পুত্র এরফান হোসেন দীপ কয়েকশ নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় জাতির পিতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শুক্রবার বেলা ১২ টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ কর্মসূচী পালন করা হয়। এ সময় দীপের সঙ্গে আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা মো নজরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি লোকনাথ দত্ত, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, মুসা, জহিরুল ইসলাম, মহিলা…

Read More

মোঃজুমেল রাজশাহী প্রতিনিধি দুই মাসের ব্যবধানে রাজশাহীতে বেড়েছে ডাবের দাম। দুই মাস আগেও প্রতিপিস ডাবের দাম ছিল ৫০-৬০ টাকা। বর্তমানে সেই ডাব বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা দরে। দুই মাসে ডাবের দাম বেড়েছে দ্বিগুণ। ব্যবসায়ীরা বলছেন, গরমে চাহিদা বেড়ে যাওয়ায় ডাবের সরবরাহ কমেছে। তাই দামও বেড়েছে।নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে ঘোষপাড়া মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে ডাব বিক্রি বেশি হয়। এখানেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। তাই এখানে ডাবের চাহিদাও বেশি। বৃহস্পতিবার (২০ জুলাই) লক্ষ্মীপুর মোড়ে গিয়ে দেখা যায়, আকারভেদে প্রতিপিস ডাব বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা দরে। অথচ দুই মাস আগেও এসব ডাব বিক্রি হয়েছে ৬০ টাকায়। রামেক হাসপাতালে রোগী দেখতে এসেছেন…

Read More