- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
ফরিদপুর প্রতিনিধি আজ ২১-০৭-২০২৩ খ্রি. ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় কিং কারাতে বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠান ২০২৩। ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় পুলিশ সুপার, ফরিদপুর কে কিং কারাতে, বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্ল্যাক বেল্ট এবং ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার, ফরিদপুর। এসময় জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর এবং কিং কারাতে বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার অন্যান্য সকলে উপস্থিত ছিলেন। আজ ২১-০৭-২০২৩ খ্রি. ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত…
চট্টগ্রাম প্রতিনিধি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ধরনের ব্যবস্থা নেয়া প্রয়োজন সে প্রস্তুতি পুলিশের রয়েছে। বাংলাদেশ পুলিশ শত বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নির্বাচনী দায়িত্ব পালনের অভিজ্ঞতা এ বাহিনীর রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের জনবল, লজিস্টিকস ও প্রযুক্তিগত সক্ষমতা বেড়েছে। পুলিশের প্রশিক্ষণ রয়েছে। তিনি বলেন, নির্বাচনকালে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকে। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন বাংলাদেশ পুলিশকে যে দায়িত্ব দেবে পুলিশ সে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আজ (২০ জুলাই ২০২৩) সকালে রাজশাহী পুলিশ লাইনসের ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩১তম…
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এডিস মশা নিধনে স্কুলে স্কুলে সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। বুধবার (১৯ জুলাই) সকাল ১১টায় বনশ্রীর আইডিয়াল স্কুল এন্ড কলেজে ডেঙ্গু নিয়ন্ত্রণে করনীয় সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারাভিযানে অংশ নিয়েছেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম। বক্তব্যের শুরুতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইশাত আজহারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি আছে৷ এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। জমা পানিতে এডিসের লার্ভা জন্মায়।…
ফরিদপুর প্রতিনিধি আজ বৃহস্পতিবার (২০ জুলাই, ২০২৩খ্রিঃ) ফরিদপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে জনাব শৈলেন চাকমা যোগদান করায় পুলিশ সুপার, ফরিদপুর জনাব মোঃ শাহজাহান, পিপিএম তাকে ফরিদপুর জেলায় স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার জনাব শৈলেন চাকমা ২৮তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর, জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর, জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, জনাব ফাউজুল কবীর মঈন, সহকারী পুলিশ সুপার(প্রবি.), ফরিদুপর, জনাব মোঃ…
চট্টগ্রাম প্রতিনিধি বর্ণাঢ্য র্যালি-সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে উদ্যাপিত হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ বৃহস্পতিবার ২০শে জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১০:৩০ টায় আরএমপি’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর ভেড়িপাড়া মোড়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বর্ণাঢ্য র্যা লি’র আয়োজন করে। র্যা লিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। র্যা লিটি ভেড়িপাড়া মোড় হতে শুরু হয়ে পুলিশ লাইনসে্ এসে শেষ হয়। র্যা লীর পূর্বে প্রধান অতিথি মহোদয় বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় সাথে ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। পরবর্তীতে…
চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে আসন্ন পবিত্র আশুরা ২০২৩ খ্রিঃ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ, পিপিএম মহোদয়। পবিত্র আশুরা ২০২৩ খ্রিঃ সুষ্ঠু ভাবে উদযাপনে নগরীর বিভিন্ন স্থান হতে ০৬ টি মিছিল শহরের বিভিন্ন রুট প্রদক্ষিণ করবে। সভায় মিছিল প্রদক্ষিনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে দায়িত্বশীল বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে সমন্বয়ে কর্মবিধি প্রণয়ন করা হয় এবং নিম্নোলিখিত সাধারন নির্দেশনা প্রদান করা হয়। # দিনের বেলায় তাজিয়া মিছিল সম্পন্ন করা ; # রাতের বেলায় তাজিয়া মিছিল এবং রাস্তায় কোন ধরনের সমাবেশ না করা ;…
নিজস্ব প্রতিবেদক সার্জেন্টদের অত্যন্ত দক্ষতা, স্বচ্ছতা ও বুদ্ধিমত্তার সাথে রাস্তায় যানবাহন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে যাতে কোন পদক্ষেপ প্রশ্নবিদ্ধ না হয়। কারণ রাস্তায় একজন সার্জেন্টের প্রতিটা পদক্ষেপ সাংবাদিকসহ হাজার হাজার মানুষ পর্যবেক্ষণ করেন। আজ বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ডিএমপিতে সদ্য যোগদানকৃত নবীন সার্জেন্টদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। নবীন সার্জেন্টদের স্বাগত জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ একাডেমি সারদায় মৌলিক প্রশিক্ষণের পূর্বে মানসিক প্রস্তুতি গ্রহণের জন্য এই ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়। সারদায় মূলত আপনাদের শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে দৃঢ় করে তৈরি…
মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ আনহার আলী রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পুত্রবধূ সালামুন নেসা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহাব্যবস্থাপক হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে তিনি রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। সালামুন নেছা ২৬ ডিসেম্বর, ১৯৭৩ সালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভুমুরিয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলাম এবং মাতা কামরুন নেছা। সালামুন নেছা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার আলেপুর গ্রামের কৃষিবিদ মনোয়ারুল হক তাপসের সহধর্মিণী। মনোয়ারুল হক তাপস সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির ডেপুটি ডাইরেক্টর। অভিজ্ঞ সালামুন নেসা…
নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা কারাগারে আসামী মোঃ নুর ইসলাম নামের এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। মৃত নুরুল ইসলাম সদর উপজেলার মাঝিপাড়া গ্রামের মো: জান বকসোর ছেলে। জানা গেছে, গত (১৫ জুলাই) শনিবার তাকে ১০ লিটার চোলাইমদসহ আটক করে আদালতে প্রেরণ করেন থানা পুলিশ। পরবর্তীতে জেল হাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পরলে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । তবে নিহতের পরিবার অভিযোগ করেন জেল হাজতে শারীরিক নির্যাতন করার কারণে তার মৃত্যু হয়েছে। মৃত নূর ইসলামের স্ত্রী বলেন, আমার স্বামীকে জেল কারাগারে দেখতে গিয়ে তার পিসিতে পাঁচশত টাকা দিয়ে এসেছি সে দিন আমাকে…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোণা মডেল থানা পুলিশ কর্তৃক মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোনা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ একটি জাতিকে ধ্বংস করে দেয়।এই অপরাধগুলো প্রতিরোধ করা আমাদের দায়িত্ব।এ অপরাধের সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, হ্যালো এসপি সেবা, লাইভ ব্লাড ব্যাংক বন্ধন, ৯৯৯ জাতীয় জরুরী সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।…