- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল প্রতিনিধি গত ১৩/০৭/২০২৩ তারিখে রাত্রি অনুমান ২:৩০ হতে ৩.০৫ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন ছুনটিয়া মিয়া বাড়ি নিজ বসত ঘরের ভিতরে ডিসিস্ট অটো চালক মোঃ আলম মিয়া (৪৭) এর গলা কাটা রক্তাক্ত, কান কাটা ও ডান হাতের কনুই এর নিচে কাটা রক্তাক্ত জখম লাশ পাওয়া যায়। এই সংক্রান্তে ঘাটাইল থানার মামলা নং-০৮, তারিখ-১৩/০৭/২০২৩ খ্রি. ধারা- ৪৫৭/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। উক্ত হত্যা মামলার ঘটনাটি ক্লু-লেস, লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার, টাঙ্গাইল এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), টাঙ্গাইল এর নেতৃত্বে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য ঘাটাইল থানা ও ডিবি, টাঙ্গাইল এর…
চট্টগ্রাম প্রতিনিধি আজ ১৫ জুলাই ২০২৩ খ্রিঃ দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির জুন-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। সভায় মান্যবর সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের তাদের আওতাধীন এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ…
ফরিদপুর প্রতিনিধি আজ 1৫ জুলাই 2০23 খ্রি. জেলা প্রশাসন, ফরিদপুর এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর এর সহযোগিতায় শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুর-এ অনুষ্ঠিত হলো সাফ ফুটবলের সেরা গোলরক্ষক, বাংলার বাজপাখি আনিসুর রহমান জিকো ও বাংলাদেশ ফুটবলের আলোকবর্তিকা শেখ মোরসালিন এর সংবর্ধনা এবং ফরিদপুর জেলা একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী’র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। প্রীতি ফুটবল ম্যাচের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা পুলিশ, ফরিদপুরের সুযোগ্য পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম। তুমুল উত্তেজনা পূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে ফরিদপুর জেলা একাদশ বনাম ব্যারিস্টার…
মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আনহার আলী মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক দোকানি নিহত হয়েছেন শমশেরনগর-কমলগঞ্জ সড়কের শমশেরনগরের বড়চেগ গ্রামে শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো ৪০ বছর বয়সী সালামত মিয়া বড়চেগ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কের একটি ভ্যারাইটিস দোকানের মালিক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে সালামত মিয়া তার ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে দোকানে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা…
রাজশাহী প্রতিনিধি রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ সময় এডিস মশা ও লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টায় পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সচিব মো. মশিউর রহমান। শনিবার নগর ভবন হতে স্টেশন ভাংড়ি পট্টি হয়ে পদ্মা আবাাসিক হয়ে উপভদ্র হয়ে দড়িখরবনা উপশহর সড়ক হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশা ও মশার লার্ভা পাওয়ায় পদ্মা…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হলো ১৪-১৫ জুলাই ২০২৩ দুদিনব্যাপী শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব শাস্ত্রীয় সংগীত এবং নৃত্য কেবল ব্যাকরণ নয়, এটি একটি বিস্তৃত পরিপূর্ন শিল্প মাধ্যম যা যৌন্দর্য এবং শক্তির সূক্ষ্ণ প্রকাশ ঘটায়। শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য এক প্রকার ধ্যান এবং প্রার্থনা যা আমাদের মনকে শান্ত রাখে। রাগ ও তাল শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের ভিত্তি । কঠোর অধ্যবসায় এবং সাধনার মাধ্যমে একজন শিল্পী নিজেকে শাস্ত্রীয সংগীত এবং নৃত্য পরিবেশনার উপযোগী করে গড়ে তোলেন। শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যের প্রসার, প্রচার ও নতুন প্রজন্মের শিল্পীদের শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যের চর্চায় আরো উৎসাহী করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে…
মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আনহার আলী হবিগঞ্জে মাধবপুর থানার ভেতরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসসহ অন্তত ১০জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।জানা গেছে, মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের হেলাল মিয়া ও আলিফ খার মধ্যে একটি রাস্তার গাইডওয়াল নির্মাণ নিয়ে বিরোধ ছিল। এ ঘটনা মীমাংসার জন্য দুপুরে মাধবপুর থানার সভাকক্ষে বৈঠক চলছিল এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশ সদস্য অন্তত ১০ জন আহত হন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, বিরোধ মীমাংসার সময় দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের অন্তত…
চট্টগ্রাম প্রতিনিধি আজ ১৪ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। সারা দেশের ৩২ টি বিশ্ববিদ্যালয় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। চট্টগ্রাম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে মোট আটটি দল। এখান থেকে সেরা দুটি দল ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক চসিক মেয়র জনাব আ জ ম নাছির উদ্দীনসহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আজ ১৪ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ইস্পাহানি-প্রথম…
আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট র্দৈর্ঘ্যর একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার ১৩ ই জুলাই সকাল ১০ টার দিকে সৈকতের এক কিলোমিটার উওরে ল ঘাট নামক স্থানে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বন বিভাগকে খবর দেয়। স্থানীয় আসাদুল নামে এক জেলে জানান, প্রায় ৬ ফুট দৈঘর্য ও ২ ফুট ব্যাসের মৃত ডলফিনটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে সাগরে জেলেদের জালে আটকে এটির মৃত্যু হয়েছে। মৃত ডলফিন চড়ে আটকা পড়ার খবর পেয়ে স্থানীয় উৎসুখ জনতা এক নজর দেখার জন্য ভীর করছে। তালতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,…
রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ১২-১৫ জুলাই ৪ দিনব্যাপী পুলিশ কমিশনার’স কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন হয়েছে। আজ ১২ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স-এ রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। এসময় আরোও উপস্থিত ছিলেন রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের খেলোয়াড়, অন্যান্য খেলোয়াড় ও টেনিস কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ। রাজশাহীতে মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ১২-১৫ জুলাই ৪ দিনব্যাপী পুলিশ কমিশনার’স কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন হয়েছে।