Author: স্টাফ রিপোর্টার

রাজশাহী প্রতিনিধি আজ ১৬ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দে অপরাহ্ণে রাজশাহী রেঞ্জ ডিআইজি’র কনফারেন্স রুমে জনাব জিএস এম জাফরউল্লাহ্‌ এনডিসি, বিভাগীয় কমিশনার, রাজশাহী’র বদলিজনিত বিদায় উপলক্ষ্যে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় বিভাগীয় কমিশনার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় আরএমপি,রাজশাহী রেঞ্জ ও রাজশাহীস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগীয় কমিশনারের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে আরএমপি’র পুলিশ কমিশনারের শুভেচ্ছা

Read More

ময়মনসিংহ প্রতিনিধি ১৬/০৭/২০২৩ খ্রিস্টাব্দে বিকাল ৪.০০ ঘটিকায় ময়মনসিংহ বিভাগীয় সদরদপ্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন জনাব উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। এসময়ে উপস্থিত ছিলেন জনাব ফরিদ আহমদ, পরিচালক, স্থানীয় সরকার, জনাব তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরপ্রধানগণ ও জেলা প্রশাসন, ময়মনসিংহে কর্মরত কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, প্রকল্পের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে ৯৪৫.২২ একর ভূমি অধিগ্রহণ, ২.৩১ লাখ ঘনমিটার ভূমি উন্নয়ন, ৪ হাজার ২১৪ মিটার মাস্টার ড্রেন, ১৪ হাজার ৯১৩ মিটার সীমানা দেয়াল ও গাইড ওয়াল, ২২ হাজার ৮২৪ বর্গমিটার অভ্যন্তরীণ রাস্তা, ১ হাজার ১৮০ মিটার বাঁধ নির্মাণ…

Read More

মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আনহার আলী পুলিশের চেকপোস্ট দেখে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার চেষ্টা করেন মোটরসাইকেল আরোহী দুই যুবক। তাদের থামার সংকেত দেন কর্তব্যরত পুলিশ কনস্টেবল ফয়ছল আহমদ।কিন্তু তারা সংকেত না মেনে পুলিশ কনস্টেবলের গায়ের ওপর তুলে দেয় মোটরসাইকেল। এতে গুরুতর আহত হন ওই পুলিশ সদস্য।হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। রোববার (১৬ জুলাই) দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমার পারাইরচক পয়েন্টে পীর হবিবুর রহমান চত্বরে এ ঘটনা ঘটে। নিহত ফয়ছল আহমদ সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় প্রেষনে কর্মরত ছিলেন। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার মামুরখালি বারকাপ্তা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, ফয়ছল আহমদ পারাইরক পীর হবিবুর রহমান চত্বরে ডিউটিতে নিয়োজিত…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি জেলা প্রশাসক, টাঙ্গাইল আয়োজনে ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ উৎসব-২০২৩ এর অংশ হিসাবে শুভ উদ্বোধন, র‌্যালি এবং বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ আয়োজন করা হয়। ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ কার্যক্রমের অদ্য সকাল ৯:৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল-এর সম্মুখে অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন ড. মো. আব্দুর রাজ্জাক,এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উদ্বোধন শেষে জেলা ও উপজেলা পর্যায়ে সকল সরকারি, বেসরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে পৌর উদ্যান, টাঙ্গাইল প্রাঙ্গণে…

Read More

নারায়ণগঞ্জ থেকে – আড়াই হাজার উপজেলায়(১৫০০) পিস ইয়াবাসহ সহ এক মহিলা মাদক ব্যবসায়ী কে আটক করেছে আড়াই হাজার থানা পুলিশ। রবিবার (১৬/০৭/২০২৩) তারিখে সন্ধ্যা (৭:৪৫) মিনিটে এস আই মোঃ মাহমুদুর হাসান ও তার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মানিকপুর বাজারে অভিজান চালিয়ে সোনারগাঁ উপজেলার, হাবিবপুর গ্ৰামের,(১)মোঃ মনির হোসেনের স্ত্রী শাহানাজ বেগমকে একহাজার পাঁচশত পিস ইয়াবাসহ আটক করে। এই বিষয়ে আড়াই হাজার থানায় মাদক মামলা দায়ের করা হয়। আড়াই হাজার থানায় অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল ইসলাম বলেন আমাদের মাদক বিরোধী অভিযান চলমান থাকিবে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক

Read More

মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আনহার আলী আজ ১৬ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ উপজেলা প্রশাসন, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার এবং দি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি), আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজারের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে টিসিবি ফ্যামিলি কার্ডধারী ০১ (এক) কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। ড. উর্মি বিনতে সালাম, জেলা প্রশাসক, মৌলভীবাজার প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলুর রহমান, মেয়র, মৌলভীবাজার পৌরসভা এবং সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মৌলভীবাজার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার। …

Read More

চট্টগ্রাম প্রতিনিধি আজ ১৫ জুলাই দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠাবর্ষিকী। চ্যানেলটি পথচলার ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করেছে । ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। এই উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটির ২৭তম বর্ষপূর্তির অনুষ্ঠান। আজ সকালে নগরীর জামালখানে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী, এমপি পুলিশের অন্যান্য উর্ধ্বতন…

Read More

নিজস্ব প্রতিবেদক এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নিজেদের নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৪ লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসি’রই নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার (১৫ জুলাই) দুপুরে গাবতলী বেড়িবাঁধ রোডে ডিএনসিসির ক্লিনার্স পল্লী আবাসন এর নির্মাণাধীন দুটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স এবং মাইশা কন্সট্রাকশনকে দুটি মামলায় ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান নিজেদের নির্মাণাধীন ভবনে এই অভিযান পরিচালনা করেন। এছাড়াও তিনি মিরপুর মডেল থানাধীন দারুস সালাম রোডে সরকারী কর্মচারীদের আবাসনের জন্য নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান বংগ বিল্ডার্সকে একটি মামলায় ২…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে শেষ হলো ২ দিন ব্যাপী আয়োজন শাস্ত্রীয় সংগীত এবং নৃত্য কেবল ব্যাকরণ নয়, এটি একটি বিস্তৃত পরিপূর্ন শিল্প মাধ্যম যা যৌন্দর্য এবং শক্তির সূক্ষ্ণ প্রকাশ ঘটায়। শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য এক প্রকার ধ্যান এবং প্রার্থনা যা আমাদের মনকে শান্ত রাখে। রাগ ও তাল শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের ভিত্তি । কঠোর অধ্যবসায় এবং সাধনার মাধ্যমে একজন শিল্পী নিজেকে শাস্ত্রীয সংগীত এবং নৃত্য পরিবেশনার উপযোগী করে গড়ে তোলেন। শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যের প্রসার, প্রচার ও নতুন প্রজন্মের শিল্পীদের শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যের চর্চায় আরো উৎসাহী করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায়…

Read More

নড়াইল প্রতিনিধি পুলিশি সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে এবং পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে নড়াইল কালিয়া থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুলাই (শনিবার) অপরাহ্ণে এ উপলক্ষে কালিয়া থানার অডিটরিয়ামে ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল মহোদয়। কালিয়া উপজেলা চেয়ারম্যান জনাব বাবু কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভা মেয়র জনাব ওয়াহিদুজ্জামান হীরা, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব ইকরামুল হক টুকু, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সোহেলী পারভীন নিরি, উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব শেখ ইব্রাহিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, স্কুল- কলেজের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, ব্যবসায়ীগণ, মসজিদের ইমামগণ,…

Read More