Author: স্টাফ রিপোর্টার

পাবনা জেলা সংবাদদাতা: পাবনায় জামালপুরের বকশিগঞ্জে বাংলানিউজ২৪ ও ৭১ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা কারীদের বিচারের দাবিসহ সারাদেশে সাংবাদিকদের মামলা, হামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরের দিকে জেলা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পাবনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বাংলা টিভি জেলা প্রতিনিধি এস এম আলম, ৭১ টিভি ও বাংলানিউজের জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, আনন্দ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, দৈনিক জনবাণী পাবনা প্রতিনিধি পলাশ হোসাইন, চ্যানেল এস টিভির পাবনা জেলা প্রতিনিধি সুলভ, দৈনিক…

Read More

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবু চেয়ারম্যান আটক জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টিভির উপজেলা সংবাদ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল সাতটার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল সাতটার দিকে তাকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বাড়ি জামালপুর। এখানে তিনি বোনের বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার চেয়ারম্যান বাবুকে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বকশীগঞ্জ থানার…

Read More

উজ্জল চক্রবর্তী রাজবাড়ী জেলা প্রতিনিধি জামাল পুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা। শনিবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে প্রে সক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে। সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদকর্মীরা। এসময় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি জহুরুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কবির হোসেন সহ প্রিন্ট …

Read More

কাহালু (বগুড়া) প্রতিনিধি বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। শনিবার সকাল ১০ টায় কাহালু কহিনুর কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলান উদ্দিন কবিরাজ, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। বিশেষ বার্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন কবিরাজ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আল হাবিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বদেরউজ্জামান খান বদের,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ…

Read More

ওয়াসিম উদ্দিন মিরসরাই প্রতিনিধি (চট্টগ্রাম) মিরসরাই উপজেলা ১১ নং মঘাদিয়া ইউনিয়নের বানাতলী গ্রামের এক কৃষকের ০২ টি গরু মারা গেছে। কৃষক নুদ্দিনের বরাদ দিয়ে জানা যায় সকাল ৮ ঘটিকার সময় গরু দুইটি কে খড় খাওয়ানোর উদ্দেশ্য মাঠে নিয়ে খুটির সাথে বেঁধে রাখা হয়। কিন্তু হঠাৎ সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় আকাশ কালো করে প্রছন্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সেকারণে গরুর মালিক গরু গুলো বাড়িতে নিয়ে আসতে পারেনি। দুপুরের দিকে কৃষক নুদ্দিন গরু নিয়ে আসতে পাশ্ববর্তী মাঠে গেলে দেখে গরু দুইটি মৃত্যুবরণ করেছে। এই কোরবানি তে লাভের আশায় বিক্রি করার জন্য গরু দুইটি মোটাতাজা করতেছিলো। কোরবানি তে গরু বিক্রয়ের লাভের…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি ৩৭ নং উত্তর মধ্যম হালিশহরের উন্নয়নে ৪৪ কোটি ৩৭ লাখ টাকার মোট ১৬ টি প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷ শনিবার ওয়ার্ডের হযরত হাফেজ ছৈয়দ মুহাম্মদ মুনির উদ্দিন নুরুল্লাহ (রহ:) মাজারের রোড উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, শহরের অন্যান্য ওয়ার্ডের তুলনায় উত্তর মধ্যম হালিশহর কিছুটা পিছিয়ে ছিল। এজন্য এ ওয়ার্ডের উন্নয়নে ৪৪ কোটি ৩৭ লাখ টাকার মোট ১৬ টি প্রকল্প বাস্তবায়ন চলছে। “সব রাস্তার সাথে স্থায়ী আরসিসি ড্রেইন নির্মাণ করা হচ্ছে। এই ড্রেইন নেটওয়ার্কের কাজ শেষ হলে এ ওয়ার্ডে আর জলাবদ্ধতা আর থাকবেনা এবং এ ওয়ার্ডেও শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয়দের…

Read More

বরিশাল প্রতিনিধি “স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৭ জুন ২০২৩ খ্রি. শনিবার সকাল ১০ টায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত কারিগরি মেলা ও স্কিলস কম্পিটিশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়। এ সময় তিনি কারিগরি মেলা ও স্কিলস কম্পিটিশন-২০২৩ এর উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট ও উদ্ভাবনি কার্যক্রম পরিদর্শন করেন। বর্তমান সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে কারিগরি শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারের মাধ্যমে কারিগরি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ও হাতে কলমে দক্ষতা অর্জনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার…

Read More

খুলনা প্রতিনিধি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষণার পর সরকার দিশেহারা হয়ে পড়েছে। সরকারের মন্ত্রীরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কথা বলছে। সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। সরকার আগামীতে আবারো পূর্ব পরিকল্পিত পাতানো নির্বাচন করার জন্য প্রশাসনে রদবদল শুরু করেছে। কাউকে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে কিন্তু সে গুড়ে বালি উল্লেখ করে বিএনপির নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার অধীনের আর কোন নির্বাচন হবে না, দেশের জনগণের দাবির মুখে ও আর্ন্তজাতিক চাপে সরকার পালানোর পথ খুঁজছে। তারা বিভিন্ন দেশে ছুটে গিয়েও হালে পানি পায়নি। বিগত ১৫ বছরে যে সকল হত্যা, গুম, খুন হয়েছে তার বিচার এদেশের মাটিতেই…

Read More

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজ (বিএমসি) এর শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরসহ গুরুত্বপূর্ন পদে কর্মরত রয়েছে। যারা জেলার সুনাম কুড়িয়েছে। প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের সফলতা কামনা করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (১৭ জুন) বেলা ১১টায় নওগাঁ সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজ (বিএমসি) এর সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়ানো এবং কেক কাটার পর তিনি এ কথা বলেন। পরে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের আয়োজিত আলোচনা সভায় যোগদেন মন্ত্রী। এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সামসুল হক সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান…

Read More

যশোর প্রতিনিধি অভিযান-০১ (১৬ জুন ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান, এএসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এএসাই(নিঃ) শেখ কামরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত তারিখ ১৬.৩৫ ঘটিকায় যশোর জেলার শার্শা থানাধীন পান্তাপাড়া রয়েল এন্টারপ্রাইজ এর রাস্তার উত্তর পাশে মন্টুর হাওয়া মেশিন এর সামনে কাঁচা রাস্তার উপর হতে আসামী মোঃ মাসুম বিল্লাহ(২৮), পিতা-মৃত মতিয়ার মল্লিক, সাং-রঘুনাথপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাঁজা এবং ০১ (এক) টি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ১,৫০,০০০/- টাকা। এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে শার্শা…

Read More