নিজস্ব প্রতিনিধি
গত ৩১ মে ২০২৩ খ্রি. বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ATU এবং UNODC এর যৌথ উদ্যোগে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবেলায় বিট পুলিশিং কর্মকর্তা ও কমিউনিটি পুলিশ সদস্যদের সক্ষমতা জোরদার করার লক্ষ্যে Sayeman Beach Resort কক্সবাজার-এ ” Countering Terrorism and Violent Extremism through Strengthening of Community and Beat Policeing Mechanism and Strategies in Bangladesh” শীর্ষক প্রকল্পের ‘Regional Consultation Workshop’ অনুষ্ঠিত হয়।
উক্ত আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস, এম রুহুল আমিন, অ্যাডিশনাল আইজি, এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয় ও পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা; UNODC Bangladesh কক্সবাজার সহ বিট পুলিশিং এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
