
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
দক্ষিণ এশিয়ায় নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক এডভোকেসী নেটওয়ার্ক Freshwater Action Network South Asia (FANSA)- এর বাংলাদেশ চ্যাপ্টার FANSA-Bangladesh এর Rising for Rights for Strengthening Civil Society Network to Achieve SDG 6 (Rising for Rights) প্রকল্পের বাস্তবায়ন ও ফলাফলকে কেন্দ্র করে ‘শিখন বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ২০২৪, গাইবান্ধায় এসকেএস ইন-এ এই সভার আয়োজন করে FANSA-BD- এর সচিবালয় এসকেএস ফাউন্ডেশন।
সভায় অংশ নেন প্রকল্প বাস্তবায়ন এলাকা গাইবান্ধা পৌরসভা এবং সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে চলমান কয়েকটি নেটওয়ার্কের কর্মকর্তা, পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধি, নারী ফোরামের সদস্য, ওয়াশ মনিটরিং দলের সদস্য, যুব ফোরামের প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্য অংশীজন। FANSA-BD- এর অন্যতম সদস্য সংস্থা উদ্যোগ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান খন্দকার সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রকল্পের শিখনসমূহ উপস্থাপন করেন FANSA-BD- এর Rising for Rights প্রকল্পের সমন্বয়কারী জেভিয়ার স্কু। প্রকল্পের শিখন হিসেবে উল্লেখ করা হয়। নাগরিকদের মধ্যে অধিকার আদায়ে স্থানীয় সরকারের কাছে দাবী জানানোর চেয়ে প্রকল্প থেকে হার্ডওয়ার সার্পোট প্রাপ্তির চাহিদা বেশী;
স্থানীয় সরকার প্রতিষ্ঠান জন চাহিদাকে স্বীকার করলেও, অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন কর্মসূচি বাস্তবায়নে বাজেট বরাদ্দ বৃদ্ধিতে অনীহ; নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।
উপস্থাপিত শিখনকে কেন্দ্র করে আলোচনায় অংশ নিয়ে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, চলমান প্রকল্পটি নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন অ্যাডভোকেসি ভিত্তিক হওয়ায় এবং মানুষ স্যানিটেশনকে তেমন গুরুত্বের সাথে বিবেচনা না করায়, প্রকল্পটির সুষ্ঠ বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং। পাশাপাশি, সরকারি কর্মকর্তাদের নিয়মিত বদলি এবং স্থানীয় সরকারে জনপ্রতিনিধির পরিবর্তনও প্রকল্প বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ; যা প্রকল্পের কার্যক্রমে স্থিতিশীলতা নিশ্চিত করতে সমস্যা তৈরি করছে। প্রকল্প অংশীজনরা জনজাগরন কার্যক্রমকে আরও জোরদার করার পরামর্শ দেন এবং দায়বদ্ধ সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তাঁরা উল্লেখ করেন, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার করতে সুশীল সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় উল্লেখ করা হয়, ২ বছর আগে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল গাইবান্ধা ও শ্রীমঙ্গল পৌরসভা, বরিশাল সিটি কর্পোরেশন ও মুক্তিনগর ইউনিয়নে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা। সে লক্ষ্যে প্রকল্পটি নারী ফোরাম, ওয়াশ মনিটরিং দল এবং যুব ফোরাম গঠন এবং তাদের নেতৃত্বে অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে প্রত্যেকটি নগরে পরিচ্ছনতার উন্নতি এবং সবার জন্য উন্নত স্যানিটেশন ব্যবস্থার চাহিদা সৃষ্টি হয়েছে। ওয়াশ বাজেট বৃদ্ধির জন্য স্থানীয় সরকারের কাছে স্মারকলিপি প্রদান, উন্মুক্ত বাজেট উপস্থাপনে উদবুদ্দকরণ এবং নীতি-বিশ্লেষণের মাধ্যমে সুশীল সমাজের অংশগ্রহণে কার্যকর কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যা নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা (CWIS) উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।