
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিক্ষা একাডেমি saifur’s কালিয়াকৈর ব্রাঞ্চ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭জুন) সকাল ১০টায় গোলাম নবী অডিটোরিয়ামে অকটাল ট্রেনিং সেন্টারের আয়োজনে Saifur’s কালিয়াকৈর ব্রাঞ্চ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলকাছ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Saifur’s এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান খান, খাজা বদরুজ্জামান মর্ডাণ হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ বখতিয়ার।
আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন রানা, কালিয়াকৈর প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, উপজেলা আর টিভি প্রতিনিধি কামাল হোসেন বিপ্লব প্রমুখ।
পরিশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয়।