
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ঘোষণার অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় ঢাকা কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে সায়েন্সল্যাব হয়ে কিছু সময় অবস্থান শেষে আবার কলেজে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ‘অধিভুক্ত কলেজ’ হিসেবে পড়াশোনা করা তাদের জন্য অপমানজনক অভিজ্ঞতা ছিল। তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দ্রুত বাস্তবায়ন চান।
আন্দোলনের ফোকাল পারসন আব্দুর রহমান বলেন, “শিক্ষা সিন্ডিকেটের ষড়যন্ত্র রুখে আমাদের পরিচয়ের লড়াই জিততেই হবে।”
তাদের আশঙ্কা, অধ্যাদেশ বাস্তবায়নে আইনি প্রক্রিয়ার দীর্ঘতা বাধা হয়ে দাঁড়াতে পারে।
চলতি বছরের ২৬ মার্চ সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেয় সরকার। ইউজিসি প্রস্তাবিত নাম— ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, নজরুল কলেজ, মিরপুর বাংলা কলেজ ও তিতুমীর কলেজ।