
মেহেদী হাসান ,ক্যাম্পাস প্রতিনিধি ( ঢাকা কলেজ)
আজ ২০ শে নভেম্বর। আজকের এই দিনে উপমহাদেশের প্রথম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা কলেজ। ১৮৪১ সালের ২০ শে নভেম্বর প্রতিষ্ঠিত হয় ঢাকা কলেজ। দীর্ঘ প্রায় দুইশ বছরের কাছাকাছি অবস্থান করছে কলেজটি অর্থাৎ ১৮২ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় কলেজ প্রাঙ্গনে আনন্দ উল্লাস আর মুখরিত হয়ে ওঠে যেন কলেজ ক্যাম্পাস। সকলের মুখে একই শব্দ উচ্চারিত হচ্ছে শুভ জন্মদিন ঢাকা কলেজ।
উপমহাদেশের প্রথম কলেজ হিসেবেই ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1841 সালের 20 নভেম্বর। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বিজয়ী হয়ে ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানী লাভ করে বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ সময় তাদের কর্তৃত্ব লাভ করে। ইংরেজরা এ সময় তাদের শাসক বলে দাবি না করলে ১৭৭২ খ্রিস্টাব্দে গভর্নর ওয়ারেন্ট হেস্টিংস এ মুখোশ খুলে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয় দিতে শুরু করে। এ সময় দীর্ঘ ৬২ বছর ধারা উপমহাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার উপর তেমন কোন নজর রাখেনি। এই দীর্ঘ বছরে এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা কিছুটা নড়ে ভরে ছিল। অবশেষে ১৮৩০ এ দশকে সরকার এই শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষা নীতি হিসেবে গ্রহণ করে যা ছিল একেবারে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ইংরেজি শিক্ষা ব্যবস্থা নামে।
অবশেষ ১৮৩৫ সালের ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল ঢাকার সেমিনারি স্কুল যা বর্তমানে ঢাকা কলেজিয়েট স্কুল নামে পরিচিত।
শিক্ষা ও সমাজ ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনে সে সময়ের গভর্নর জেনারেল লড অক্লান্ড এবং জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কতগুলো কেন্দ্রীয় কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করেন। এরিপেক্ষিতে প্রস্তাবিত ব্যয়ের কথা উল্লেখ্য করে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে 1841সালে ঢাকা ইংলিশ সেমিনারি স্কুলকে একটি কলেজ বা আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানের রূপান্তরিত করা হয়। যার নাম দেওয়া হয় ঢাকা সেন্ট্রাল কলেজ বা সংক্ষেপে ঢাকা কলেজ এবং ঢাকা ইংলিশ সেমিনারি স্কুলটি নাম দেওয়া হয় ঢাকা কলেজিয়েট স্কুল। বলা বাহুল্য ঢাকা কলেজটির প্রতিষ্ঠিত হওয়ার পরপরই বদলে যায় পুরো ঢাকার চিত্র। ঢাকা হয়ে ওঠে সমগ্র পূর্ব বাংলার ইংলিশ শিক্ষার কেন্দ্রবিন্দু।
এ সময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির সাবেক অধ্যাপক নেহাল আহাম্মেদ(মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্ত)। এ সময় তিনি বলেন আজকের এই দিনটি যেন উপমহাদেশের এক শিক্ষা ব্যবস্থার উন্মোচনের দিন। এই দিনই লাল সূর্যের আলো দেখেছিল পূর্ব বাংলার এই ঢাকার রাজধানী বাসি। তিনি আরো বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই কলেজটি সরকারি কলেজ নামে পরিচিত ।উপমহাদেশের প্রথম কলেজ এই ঢাকা কলেজ। যার প্রাঙ্গণে দাঁড়িয়ে আজ কথা বলছি। এ সময় তিনি ঢাকা কলেজের কিছু স্থিরচিত্র তুলে ধরেন তিনি বলেন ঐতিহাসিক কার্জন হল, শহীদুল্লাহ মুসলিম হল ঢাকা কলেজের ছিল। যা আজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। ৫২ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অবস্থান নিয়েছিল এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শেষই তিনি সকলকে সামনে দিকে এগিয়ে যাওয়ার আহ্বান ঘোষণা করছেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও সভাপতি দায়িত্ব পালন করছেন বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থী সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।