এস এম নাসির মাহমুদ
উপজেলা প্রতিনিধ:
২০১৯ সালের ৩১ শে মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনের ঋণখেলাপির তথ্য গোপন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম সারোয়ার সরকার ফোরকান। পরে ঋণ খেলাপীর দায়ে ফোরকানকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে উপজেলা চেয়ারম্যান ঘোষণার জন্য ওই বছরের ২১ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন ছজু। মামলায় নিম্ন আদালত থেকে উচ্চ আদালত আলহাজ্ব গোলাম সারোয়ার ফোরকানের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে উপজেলা পরিষদ এর চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা করেন।
পরবর্তীতে নির্বাচন কমিশন উপ নির্বাচনের তফসিল ঘোষণা করলে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন।
আমতলী উপজেলা পরিষদের উপনির্বাচনের দলীয় মনোনয়ন পেতে মোট আটজন মনোনয়ন ফরম ক্রয় করলেও দলীয় মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার শেষে আজ বিকেল পাঁচটায় আমতলী উপজেলা পরিষদের উপনির্বাচনের দলীয় প্রার্থী হিসেবে অ্যাডভোকেট এম এ কাদের মিয়ার নাম ঘোষণা করেন।
