
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা মিলানায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুছ হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা ব্যবস্থপনা কমিটির সভাপতি প্রফেসার গাজী কাওসার।
বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন(ভিপি) মামুন।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, বি আর ডিবির চেয়ারম্যান মো. মঈনুদ্দিন মামুন, পপৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো জামাল খান, মাদ্রাসার দাতা সদস্য মো. আলম আকন, জসীম ফকির, সাংবাদিক এম সাইদ খোকন,নাসির মাহামুদ,মনির হোসেন জিয়া উদ্দিন সিদ্দিকি, সজিব আহমেদসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য ও মাদ্রাসার শিক্ষকরা।