
খঃ ফাহিম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ পরিবারের সদস্যদের নাম অনুযায়ী নামকরণকৃত বিভিন্ন হল ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। ৫ই মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের বিষয়টি প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৬শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম (সাধারণ) সিন্ডিকেট সভার অনুমোদিত ৬নং প্রস্তাব অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ইবির হল ও স্থাপনার নাম পরিবর্তন করা হবে। উক্ত সিদ্ধান্ত মোতাবেক শেখ হাসিনা হলের নাম হবে “জুলাই ৩৬ হল”, শেখ রাসেল হলের নাম হবে “শহীদ আনাস হল”, শেখ মুজিবুর রহমান হলের নাম হবে “শাহ আজিজুর রহমান হল”, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে “ উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল” এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নাম হবে “ইবনে সিনা বিজ্ঞান ভবন”।