
কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক ধলাই নদীর বন্যায় প্রতিরক্ষা বাঁধের ভাঙ্গনের ফলে ফসলী জমিতে বালু ও পলি মাটির স্তুপ জমে পড়েছে। বালু ও পলি মাটির স্তুপের নীচে চাপা পড়েছে কৃষকের স্বপ্ন। ১০ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হলেও বীজ সহায়হতা পেয়েছেন এক হাজার কৃষক। যা চাহিদার তুলানায় অপ্রতুল। স্থানীয় কৃষকরা সরকারি খরচে দ্রুত সময়ের মধ্যে ফসলি জমিতে জমাট বাঁধা বালু ও পলি মাটির স্তর সরিয়ে দেওয়ার দাবী জানিয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বন্যায় উপজেলার আদমপুর, আলীনগর, শমসেরনগর, পতনঊষার, মুন্সিবাজার এলাকার ফসলী জমির ১০০ হেক্টর আউশ ও ৩ হাজার হেক্টর আমনের ফসল ও ১ হাজার হেক্টর সবজ্বি ক্ষেত নষ্ট হয়ে গেছে। ৩২ লাখ গ্রাফটিং টমোটোর চারা ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে উপজেলার প্রায় ১০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এছাড়া আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের আব্দুল করিম, মাধবপুর ইউনিয়নের আহমদ আলী, মোবারক হোসেনের গ্রাফটিং টমোটা চারা বিনষ্ট হয়।
তাছাড়া,কমলগঞ্জ সদর ইউনিয়নেরর ছাইয়াখালী হাওর,পতনঊষার ইউনিয়নের কেওলার হাওর এলাকা সবচেয়ে নিচু হওয়ায় ও বন্যার পানি স্থায়ী হওয়ায় সেখানকার কৃষক সব