
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের হলের দক্ষিণ ভবনের প্রায় অর্ধেক অংশ দখল করে বসবাস করে হলের কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে উক্ত হলের সাধারণ শিক্ষার্থীদের আবাসনে রয়েছে তীব্র সংকট। এই অবস্থা থেকে মুক্তি পেতে কবি জসীমউদ্দিন হলের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করে। একদিকে তীব্র সিট সংকট অন্যদিকে কর্মচারী বিলাশবহুল জীবন। তাই কবি জসীমউদ্দিন হলের শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেছে।আন্দোলন রত শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায়। তারা বার বার বলার পরেও প্রশাসন এই বিষয়ে তাদের কথা মেনে নেয়নি তাই বাধ্য হয়ে তাদের আজকের আন্দোলন। এই প্রতিবাদে হলে সকল সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।