
এমএমোমেন
কাপাসিয়া উপজেলা প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আমানত হোসেন খান কে সোমবার বিকেলে উজলী দিঘীরপাড আলিম মাদ্রাসার মাঠে প্রাণঢালা গণ সংবর্ধনা দিয়েছে টোক ইউনিয়ন বাসী।
টোক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান এম এ জলিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মেম্বারের সঞ্চালনায় এ সময় ফুল দিয়ে সংবর্ধনা দেন টোক
ইউনিয়ন আওয়ামী ও সহযোগী সংগঠন এবং ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
এ সময় টোক বাসীকে আন্তরিক অভিনন্দন জানান আমানত হোসেন খান বিপুল ভোটে নির্বাচিত করার জন্য ।
তিনি আরো বলেন টোক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান এমএ জলিলের নেতৃত্বে টোকের মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে। আমি সবাই কে আমার পক্ষ থেকে উপজেলা পরিষদের পক্ষ থেকে টোকের মানুষের প্রতি সহমর্মিতা আন্তরিকতা ভালবাসা আরো বেরে গেছে ।