
নাসিম আহমেদ শিমুল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় জৈব সার কারখানায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত নয়টার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর এলাকায় জৈব সার কারখানায় এই আগুনের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর এলাকায় দীর্ঘদিন ধরে জৈব সার কারখানায় সার তৈরি করে আসছে। রাত নয়টার দিকে জৈব সার কারখানায় বৈদ্যুতিক টান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে ও কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
জৈব সার কারখানার কর্তৃপক্ষ জানান, বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে আগুন লেগে সব পুড়ে ছাই ।প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইখতেখার চৌধুরী রায়হান জানান, বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।