
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উলুসারা এলাকায় শনিবার মধ্যরাতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে রুবেল দেওয়ান (৪০) নামের এক যুবক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত যুবক হলেন, ঢাকার সাভার উপজেলার আড়াপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে উপজেলার মৌচাক উলুসারা এলাকায় হৃদয় আহমেদ মজনুর বাড়িতে স্ত্রী নিয়ে ভাড়া বাসায় থাকেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নিহত রুবেল কাজ থেকে রাত আটটার দিকে বাসায় ফিরে। পারিবারিক কলহের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী স্বপ্না আক্তার (৩৩) এর সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে স্ত্রীর গায়ে হাত তুলেন রুবেল। পরে স্ত্রী রাতে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে স্বপ্না আক্তার জেগে দেখেন রুবেল ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে রয়েছে। এসময় স্ত্রীর ডাকচিৎকারে আশে পাশের মানুষ ছুটে আসলে দরজা খুলতে গিয়ে স্ত্রী দেখেন ভিতর থেকে তালা মেরে আত্মহত্যা করেছেন রুবেল। পরে বিভিন্ন স্থানে খুঁজে চাবি না পেয়ে দেখেন পায়ের জুতার ভিতরে তালার চাবি লুকানো।পরে নিহতের স্ত্রী স্বপ্না দরজার তালা খুলে দিলে স্থানীয়রা ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কালিয়াকৈর থানার পুলিশকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে পুলিশ।পরে নিহতের পরিবারের আবেদন এর পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান পিপিএম জানান খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আলামত দেখে বুঝা যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।