
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০)মরদেহ উদ্ধার হয়েছে স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বারবাজার হাইওয়ে পুলিশ ফাড়িতে খবর দিলে সোমবার দুপুর ১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।মরদেহের লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার সকালে বারবাজারের পিরোজপুর এলাকার হাইওয়ে রাস্থার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পাশের বারবাজার পুলিশ ফাড়িতে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌছে মরদেহ উদ্ধার করে।
বারবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান ,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে । নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।