
মোঃ সাইফুল ইসলাম
খুলনা জেলা প্রতিনিধি
খুলনা নগরীতে এই চাঞ্চল্যকর জঘন্যতম ঘটনা ঘটেছে।
খুলনা নগরীর খালিশপুর থানার অন্তর্ভুক্ত,
খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবনের ভিতরে একদল অসৎ ব্যবসায়ী কুকুর জবাই করে তা গরু এবং ছাগলের মাংস বলে বিভিন্ন স্থানে বিক্রি করতো। এই জঘন্যতম কাজের সাথে জড়িত প্রধান আসামি ইমতিয়াজ আহমেদ তাজ সহ তার সহযোগী প্রেম, সিয়াম সহ চারজনকে গ্রেফতার করেছে খালিশপুর থানার পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে খালিশপুর থানা পুলিশ ওই পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এ ছাড়া এ কাজের সাথে জড়িত আরো চারজন পলাতক রয়েছে তাদেরকেও গ্রেফতারের প্রচেষ্টা চলছে। এই ঘটনায় স্থানীয় জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ও দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি করেছে সকলেই।