
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে কুরতুবী মাদরাসা টাঙ্গাইল মধুপুর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ডিসেম্বর) সকালে মধুপুরে কুরতুবী মাদরাসা ক্যাম্পাসে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুনুর রশীদ খান
এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জামিয়া কাশেফুল উলুম হাটখোলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ, সরকারি সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজের প্রভাষক ড. মো. আব্দুল জলিল, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান,
কুরতুবী মাদরাসা, টাঙ্গাইলের সদস্য সচিব মো. রেজাউল করিম
বাংলাদেশ হোমিও হলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক ডাঃ এস.এম ইউসুফ, মধুপুর শাখার পরিচালক মো:রাকিব হাসান প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: সোহাগ মিয়া