
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ২নং কুশখালি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভাদড়া বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২নং কুশখালি ইউনিয়ন আমির ক্বারী গোলাম রসুল। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ আসনের মনোনীত প্রার্থী জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাহী সদস্যবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে তাদের ভূমিকা তুলে ধরেন এবং একটি সুন্দর ও আদর্শ সমাজ বিনির্মাণে নারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।