
কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানকে পরিচিতিমূলক শুভেচ্ছা জানাতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও এনামুল হাসান।
সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে সালাহউদ্দীন বুলবুল সিডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার খোকন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল ইসলাম।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন—
কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব/নবচিত্র পত্রিকার প্রতিনিধি খোন্দকার আব্দুল্লাহ বাশার, সহ-সভাপতি ও বাংলার ভোর প্রতিনিধি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ও দৈনিক যশোর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আপেল এবং ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা ট্রিবিউন/দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি আবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বাবুল হোসেন জোয়ার্দারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।