
বরিশাল প্রতিনিধি
আজ ১৪ মে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ক্লাইমেট ক্যাম্প ২০২৫ এর “কল ফর প্রোপাজাল ক্যাম্পেইন ২০২৫”।উক্ত ক্যাম্পেইনে ক্লাইমেট হোস্ট এবং ক্লাইমেট প্রেনার দের জন্য ছিলো রেজিস্ট্রেশন এর সুযোগ। পাশাপাশি দি আর্থ এই ক্যাম্পেইনে ভলান্টিয়ার এবং ক্যারিয়ার কম্পাস এর রেজিস্ট্রেশন করার সুযোগ ছিলো। এই ক্যাম্পেইন সারা বাংলাদেশে ৮টি ডিভিশনে করা হয়েছে যার ধারাবাহিকতায় বরিশালে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সারা বরিশালে বিভিন্ন অর্গানাজেশন, ভলান্টিয়ার আসোসিয়েশন অংশগ্রহন করেন।
উল্লেখ্য, ‘দি আর্থ’ তরুণদের জন্য প্ল্যাটফর্ম — ক্লাইমেট ক্যাম্প ২০২৫ যেখানে দেশের তরুণ একটিভিস্ট, পরিবেশ কর্মী ও উদ্ভাবকেরা একত্রিত হবে। জাতিসংঘ ঘোষিত ইকোসিস্টেম পুনরুদ্ধারের দশকের সাথে সামঞ্জস্য রেখে ক্লাইমেট ক্যাম্প ২০২৫ এর প্রতিপাদ্য ঠিক করা হয়েছে “দুষণ মুক্ত করা” বা Ending pollution.
২০২১ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৫০০ তরুণ এবং ৪০ জনেরও বেশি ক্লাইমেট প্রেনার্স, এবং ৬০ জনেরও বেশি সংগঠককে সঙ্গে নিয়ে ক্লাইমেট ক্যাম্প গড়ে তুলেছে এক দুর্দান্ত ইয়ুথ মুভমেন্ট। এবার ২০২৫ সালে, ক্যাম্পটি আরও বৃহৎ পরিসরে আয়োজিত হবে বাংলাদেশের ৮টি বিভাগে।
ক্লাইমেট হোস্টঃ আপনি যদি পরিবেশ নিয়ে আগ্রহী কোনো ব্যক্তি, দল অথবা সংগঠন হন, তবে আপনার এলাকায় একটি স্থানীয় ক্লাইমেট ক্যাম্প আয়োজনে নেতৃত্ব দিন। নির্বাচিত ক্লাইমেট হোস্টরা পাবেন বহুমাত্রিক অ্যাডভোকেসি প্রশিক্ষণ, জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জনের সুযোগ এবং পরিবেশ সচেতন তরুণ একটিভিস্টদের কার্যকরী অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ।
ক্লাইমেট প্রেনার্সঃ আপনার কি পরিবেশবান্ধব কোনো ইকো-ফ্রেন্ডলি বিজনেজ সলিউশন /পরিবেশবান্ধব বিজনেস মডেল/ ক্লাইমেট-ভিত্তিক স্টার্টআপ আছে? পরিবেশগত সমস্যার টেকসই সমাধানে কাজ করতে ইচ্ছুক ‘ক্লাইমেট প্রেনার্সরা পাবেন প্রাথমিক অর্থায়ন (সিড ফান্ডিং), বিশেষজ্ঞদের পরামর্শ (মেন্টরশিপ) এবং উচ্চমানের বুটক্যাম্পে অংশগ্রহণের সুযোগ, যেখানে তাদের ধারণাগুলোকে কার্যকর উদ্যোগে রূপ দেওয়ার সহায়তা দেওয়া হবে।
আপনার উদ্যোগেই শুরু হোক পরিবর্তনের যাত্রা- যুক্ত হোন ClimateCamp2025 এবং GenerationRestoration মুভমেন্টের সাথে।