
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের দুই শীর্ষ নেতা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাক্ষাৎ করেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ তথ্য জানিয়েছেন।
নাছির জানান, বন্যায় ছাত্রদলের কার্যক্রম নিয়ে ম্যাডামকে অবহিত করা হয়েছে। এই সময়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দিয়েছেন। মানুষের পাশে থাকতে বলেছেন।