
মোঃ গোলাম রব্বানী
খুলনা প্রতিনিধি
নানী শাশুড়ির জানাযায় শরিক হওয়ার জন্য গোপালগঞ্জের যুবক খুলনার রূপসায় ইটের ট্রলিচাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় রূপসায় থানার মোড় এলাকায় অবৈধ ট্রলির চাপা দেয় এক পথচারীকে , এবং ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন স্থানীয়রা উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি গোপালগঞ্জের বাসিন্দা এবং প্রাথমিকভাবে তার নাম আবীর বলে জানা যায়।
স্থানীয়রা ভোরের বাংলা নিউজ প্রতিবেদককে বলেন ওই ব্যক্তি রূপসা থানা মোড়ে রাস্তা পারাপারের সময় আকস্মিকভাবে পিছন থেকে একটি ইট বোঝায় ট্রলি এসে তাকে চাপা দেয়, স্থানীয় মানুষ তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী বলেন এই অবৈধ ট্রলি গুলোর জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, এবং বিভিন্ন সময় অকালে ঝরে যাচ্ছে প্রাণ, স্থানীয় প্রশাসন এই ট্রলি কে অবৈধ ও নিষিদ্ধ ঘোষণা করেছে, তারপরও নিয়ম নীতি না মেনে প্রকাশ্যই চলছে প্রশাসনের নাকের ডগায় এইসব ট্রলি।
রূপসা থানা থেকে জানানো হয় লাশের ময়নাতদন্ত শেষ হলে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া করা হবে, অবৈধ গাড়িটি আটক করা হয়েছে এবং ড্রাইভার হেল্পার পালিয়ে গিয়েছে, এ ব্যাপারে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ই ট্রলি স্থানীয় প্রশাসন বহুবার নিষিদ্ধ করেছে তারপরও এটার চলাচল কোন ভাবেই থামছে না বা বন্ধ হচ্ছে না এবং এই ট্রলির প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এবং বিভিন্ন মানুষের তাজা প্রাণ অকালে ঝরে যাচ্ছে।
গোপালগঞ্জ এলাকার আবির নামে এক ব্যক্তির তাজা প্রান। এই ট্রলির মূল্য কী মানুষের জীবনের মূল্য থেকে বেশী। আর কত প্রাণ গেলে বলুন বন্ধ হবে এই অবৈধ ট্রলি। শুধু বলতে চাই হাসপাতালে এসে নিহত ব্যক্তির স্ত্রীর আহাজারিটা একটু দেখে যান। এমন মৃত্যু দেখে এলাকা বাসির মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে, রূপসা সহ এলাকা বাসির একটাই দাবি ঊর্ধ্বতর প্রশাসন সহ রুপসা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে যেন এই দানব টলি আর রাস্তায় না চলতে পারে ।