
খুলনা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে ভেটকি, রুই, কাতলা মাছের সঙ্গে দুইটি ইলিশ মাছ পাওয়া গেছে। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৭০০ গ্রাম।
পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, পুকুরটির অবস্থান নদীর পাড়ে হওয়ায়, ধারণা করা হচ্ছে জোয়ারের পানিতে কোনো একসময় ইলিশ দুটি ঢুকে পড়েছে। পরে পুকুরের পানিতেই বড় হয়েছে।
এদিকে পুকুরে ইলিশ পাওয়ায় আনন্দিত স্থানীয় লোকজন। তারা জানান, এর আগে তারা কখনো পুকুরে ইলিশ মাছ দেখেননি।