
সরিষাবাড়ী,(জামালপুর) প্রতিনিধি
গরুর হাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিংনা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার পিংনা ইউনিয়নে ডাকঘর এলাকায়। এ সময় চারজন গুরুতর আহত হয়।এতে ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পিংনা ইউনিয়ন বিএনপির দলীয় সুত্রে জানা যায়, উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা গোপালগঞ্জ গরুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৫ আগস্টের পর থেকে পিংনা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ওরফে নাজু ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। এরজের ধরে গত শুক্রবার সকাল সাড়ে দশটায় পিংনা ডাকঘর এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আব্দুর রশিদ পক্ষের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রাতে পিং না বাজারে এলাকায় ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ে চেয়ার ভাঙচুর করে নাজুর সমর্থকরা। এ সময় পিংনা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজামালকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়। মিজানুর রহমান, আব্দুল মান্নান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদের মা রোকেয়া বেগমকেও পিটিয়ে আহত করা হয়।
গুরুত্বর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শুভাশিস মিয়ার বিরুদ্ধে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদের বাড়িতে গিয়ে ৩টি ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ করা হয়।
পিং না ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুভাশিস আমি কোন গুলি বর্ষণ করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমার বাবা ও ভাইয়ের হত্যাকারীদের সনাক্ত করতে আমি সাধারণ সম্পাদকের বাড়িতে গিয়েছিলাম।
ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, আমার বাড়িতে সভাপতির সমর্থক সুভাসিস তিনটি ফাঁকা গুলি বর্ষন করে। আমার মাকে সহ চারজনকে পিটিয়ে আহত করা হয়। আমার তিন সমর্থকের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হাটের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে।
পিংনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ওরফে লাজু বলেন, দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দলীয় কার্যালয় কোন ভাঙচুর হয়নি। যুবদলের নেতা সাহা জামালকে পিটি আহত করা হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযোগ পেলে তদন্ত করে মামলা নেওয়া হবে হবে।