
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবির স্ব-পরিবারে গোবিন্দগঞ্জ চৌকি আদালত পরিদর্শনে আসলে গোবিন্দগঞ্জ আইনজীবী সমিতির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আজ শুক্রবার (৩০ আগষ্ট) সকালে উপজেলা চৌকি আদালত প্রাঙ্গনে জেলা ও দায়রা জজকে প্রথমে ফুল দিয়ে অভ্যর্থনা জানান গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মামুনুর রশিদ। এসময় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান শামীম, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খাদেম হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভবেশ চন্দ্র সরকার, এপিপি মিজানুর রহমান মিজান, সিনিয়র এ্যাডভোকেট আব্দুল কাদের, এ্যাডভোকেট শাহিন সরকার, এ্যাডভোকেট আনিছুর রহমান, এ্যাডভোকেট সাগরসহ আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।