
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাড. আব্দুর রউফ আকন্দ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় পৌর শহরের কলেজ রোডে ঠাকুরবাড়ি এলাকায় নিজ বাসভবনে নির্বাচনী সভা শেষে শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লা, সড়কে ও বাজারে তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন।
এসময় ফুলবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক আহমেদ সাজু, তালুককানুপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছামছুল আলম, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য এবাদুল, উপজেলা জাতীয় পার্টির সদস্য মোখলেছুর রহমানসহ আরও অনেকে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
লিফলেট বিতরণ কালে এ্যাড. আব্দুর রউফ আকন্দ পৌর বাজারের প্রত্যেকটি দোকানের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের দোয়া, সহযোগিতা ও ভোট প্রত্যাশা করেন।
সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাড. আব্দুর রউফ আকন্দ বলেন, আমি গোবিন্দগঞ্জ পৌরসভার বাজার এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে ভোটারদের যথেষ্ট সারা পেয়েছি। আমার বিশ্বাস আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের রায়ে আমার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।