
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জাবির রসায়ন বিভাগের ৪৯ তম আবর্তনের সজীব সরকারকে সভাপতি ও উদ্ভিদবিদ্যা বিভাগের ৪৯ তম আবর্তনের অনুপম হাসান নিপুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি মুমিন ইসলাম ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন সজীব চৌধুরি আবিদ, কৌশিক ত্রিপ্ত, জাহিদ হাসান খায়রুল কবীর রাব্বি, রোকেয়া স্মৃতি, মারিয়া জামান, আফসানা জুলি, তানিয়া মুন্নী, আরেফিন খুশবো ও প্রীতি রাণী।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাইফ বিন মাহমুদ, তানজিল হাসান শান্ত, ইব্রাহিম খলিল আইভি, খায়রুল ইসলাম মিঠুন, রাফিয়া রাকা, শারমিন আক্তার ইমা, সুমাইয়া ইসলাম সুরভী, মাহদি আকাশ, সানজিদা শায়লা, শিহাব শাহরিয়ার ও উপম মজুমদার। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ফাহিম উদ্দিন, শফিকুল ইসলাম শিহাব ও সাবিকুন নাহার বুশরা।
এছাড়াও কমিটির কোষাধ্যক্ষ পদে সুমাইয়া ইসলাম শশী, সহ-কোষাধ্যক্ষ পদে বিপুল রায়হান, দপ্তর সম্পাদক পদে ফয়সাল আহমেদ, উপ-দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক সিয়াম ও আফরিনা জেরিন রাকা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবির আহমেদ হিমেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সুবর্ণ সুমাইয়া, ভর্তি কার্যক্রম বিষয়ক সম্পাদক শাকিব মেরাজ, উপ-ভর্তি কার্যক্রম বিষয়ক সম্পাদক নাজমুল ওয়ারা তালহা ও মৌরুসী মঞ্জুষা,
ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান জুঁই, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক তাবাসসুম প্রিয়ন্তী ও প্রিয়ন্তী প্রীতি, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফ হোসাইন, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ ও রাকিব খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুমাইয়া তিশা, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক যুবরাজ রাহাত খান, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক কাইস কাইফ, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক জহিরুল, মারুফ ও আসিফ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সৈয়দ ফাহিম ও প্রিয়ন্তী প্রীতি।
এছাড়াও গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে ২০ জন শিক্ষার্থী রয়েছেন।