
জবি প্রতিনিধি :
সমন্বিত ২৪ সাধরণ ও বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু শনিবার,
(২৭ এপ্রিল)। বিজ্ঞান অর্থ্যাৎ ‘ এ’ ইউনিটের
মধ্য দিয়েই এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের
ভর্তি কার্যক্রম শুরু হবে।
এরপর যথাক্রমে আগামী ৩ মে (‘বি’ ইউনিট মানবিক) এবং ১০ মে (‘সি’ ইউনিট – বানিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা দুপুর ১২ টা থেকে ১ টা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবছর ২১ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬ টি। হিসেব অনুযায়ী আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু।
উল্লেখ্য, গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
নতুন করে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পাওয়া সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর এবার নতুন যুক্ত হচ্ছে।