
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২১ কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার।গত বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার শালমারা ইউনিয়নের কলাকাটা হামছাপুর গ্রামের নজরুল শেখ এর বাড়ী থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে, গাইবান্ধা পুলিশ সুপার এর নির্দেশনায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ
মোঃ শামসুল আলম শাহ্ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সুজন কবির সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালমারা ইউনিয়নের কলাকাটা হামছাপুর গ্রামের পলাতক আসামী নজরুল শেখ এর বাড়ীতে অভিযান চালান। এসময় নজরুল শেখ একটি মোবাইল ফোন ও নগদ ৭,৫৬০/- টাকা বসতবাড়ীর বাহির উঠানে ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশী করে বসতবাড়ীর গোয়াল ঘরের ভিতর হইতে ২১ কেজি গাঁজা উদ্ধার করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশ।