
আশরাফ উদ্দিন বরিশাল প্রতিনিধিঃ-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) লাল-সবুজ মার্কেট প্লেসের নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক বরিশালের গৌরনদী উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলা সভাকক্ষে রবিবার ১১ফেব্রুয়ারি ২০২৪ দুপুরে উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় এর আইটি টিইনার মোঃ রবিউল ইসলাম, গৌরনদী তথ্য কর্মকর্তা শিল্পী বনিক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সমবায় অফিসার আফসানা রাখি, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা গন ।