
ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম।
সংসদীয় আসন ২৭৮ চট্টগ্রাম ১ মিরসরাই আসনে বাংলাদেশ আওয়ামিলীগের মনোনীত নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেলের দ্বাদশ সংসদ নির্বাচনের ইশতিহার ঘোষনা করেন।
➤ মিরসরাই অর্থনৈতিক জোনের ৫ লাখ জনগণের ভৌগলিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং নিরাপদ বাসস্থানের ক্ষেত্রে সক্রিয় অবস্থান নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে কর্মমুখী প্রায় ১৫-২০ লাখ নতুন জনগোষ্ঠীর বাসস্থান নিশ্চিতে দীর্ঘ মেয়াদি পরিকল্পিত আবাসন বাস্তবায়ন করা।
➤ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ কতৃক প্রণীত মহা পরিকল্পনা অনুযায়ী পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে মডেল উপজেলা হিসেবে গঠন করা।
➤ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মান।
➤ দক্ষ জনশক্তি তৈরি ও বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে আধুনিক মানের একাধিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্টা করা।
➤ অপার সম্ভাবনাময় পর্যটন খাতের বিকাশে প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ বজায় রেখে পরিকল্পিত উন্নয়ন সাধন করা।
➤ দুই তিন ফসলি কৃষি জমি রক্ষায় সরকারের প্রনীত বিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহন ও কৃষি জমিতে আবাস প্রকল্প নির্মানে জনগণকে নিরুৎসাহিত করা।
➤ মিরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ পৌর এলাকার মানুষের নিরাপত্তা ও যুব সমাজ কে বাঁচাতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
➤ মিরসরাই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় অন্তত ১ টি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
➤ মিরসরাইয়ে প্রত্যেক অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সমূহ সংরক্ষণ করা।
➤ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
➤ কৃষকের উৎপাদিত ফসলের জন্য হিমাগার নির্মান।
➤ জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও তাদের পূর্ণবাসন এবং বিকল্প কর্মসংস্থানের জন্য বাস্তবমুখি উদ্যোগ গ্রহণ করা।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইশতিহার ঘোষনা করেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর ভূইয়া, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।