
ইন্দুরকানি প্রতিনিধি
ইন্দুরকানী উপজেলার ৬৭ নং চর সাউথখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং সচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম চালানো হয়। এইচডিটি যুব স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে এবং বাবুই ও রুপসী বাংলা উন্নয়ন সংস্থার সেচ্ছাসেবকদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে কাগজের প্লেন উড়ানো প্রতিযোগিতা, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপন ও বিতরন, ডেঙ্গু ও বন্যা বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরন এবং স্কুলের সকল বাচ্চাদের নিয়ে Food For Good কর্মসূচি অনুষ্ঠিত হয়।শিক্ষকদের সক্রিয় ভূমিকায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ১০০ শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
এতে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করে। পেপার প্লেন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে ফলের গাছ দেওয়া হয়। Food for Good কর্মসূচির আওতায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একত্রে দুপুরের খাবার খায়।