
শাহীন আলাম,জবি প্রতিনিধি :
চলতি বছরে এপ্লাস্টিক অ্যানিমিয়া, ডেঙ্গুজ্বর, খাদ্য বিষক্রিয়া,গ্যাস বিস্ফোরণ সহ অস্বাভাবিক মৃত্যুতে প্রাণ
হারিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শিক্ষার্থী।
এ বছরের শুরুর দিকে ২৯শে এপ্রিল সদ্য ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু ইসলামের খিচুনি হয়ে মৃত্যু হয়,পরবর্তীতে
তার পরিবার এতে অস্বাভাবিক মৃত্যু বলে জানায়।
এর এক মাস পর গত ৬ মে সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাওন নামের ২০১৯-২০ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর মৃত্যু হয়।পুরান ঢাকার ধূপখোলা বাজারে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনায়
প্রথমে তিনি আহত হয়।
এর দুইমাস পর ৩রা আগস্ট ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে
হাসপাতালে মৃত্য হয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের
২০২১-২২ সেশনের রুদ্র চন্দ্র সরকার নামের আরেক শিক্ষার্থীর।
এছাড়া গত ১০ অক্টোবর খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. সোহেল রানা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।তিনি বিশ্ববিদ্যালয়ের
ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
সর্বশেষ এ বছরের নভেম্বরে এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে শিহাব মিয়া নামের আরেক শিক্ষার্থী মারা
যায়।তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।