
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আইএফআইসি ব্যাংকের আয়োজনে প্রতিবেশি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা আইএফআইসি ব্যাংকের সদর উপ-শাখা কার্যালয়ে দিনব্যাপি চলে এ উৎসব। এতে ছিল বিভিন্ন রকমের জানা অজানা পিঠার সমাহার। আর এই পিঠা স্বাদ নিয়েছেন ব্যাংকের গ্রাহক ও অন্যান্য অতিথিরা। এই উৎসবের মাধ্যমে আইএফআইসির ব্যাংকের নেটওর্য়াক কার্যক্রম আরো গতিশীল করা হবে। একই সাথে এই ব্যাংকের পরিধি ও কার্যক্রম গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য এই প্রতিবেশি উৎসবের আয়োজন, বলছেন আয়োজকরা।
এ উৎসবে উপস্থিত ছিলেন, আইএফআইসির ব্যাংকের দর্শনা শাখা ব্যবস্থাপক সোহরাব হোসেন, চুয়াডাঙ্গার সদর শাখার ইনচার্জ ইকরাম হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, ডা. গোলাম মোর্শেদ ডালিম, দেশ ক্লিনিকের কর্ণধার হাসিবুল হক শান্ত, চুয়াডাঙ্গা জজ কোর্টের অ্যাড. মানি খন্দকার, প্রমুখ।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে আইএফআইসি ব্যাংক উপ শাখায় প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাকান পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, জামাই পিঠা, মুড়ির মোয়া ও মিষ্টি খোরমার আয়োজন করা হয়। মুজিবনগর উপ শাখার অফিসার ইনচার্জ এস এস আবদুল্লাহ আল মুনেমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ব্রাঞ্চের ম্যানেজার সাদেকুল্লা, বিশেষ অতিথি ছিলেন কাস্টমার সার্ভিসেস ম্যানেজার কাজী আতাউল ইয়ামিন। এ সময় প্রধান অতিথি বলেন, আইএফআইসি মুজিবনগর উপ শাখার বিভিন্ন অ্যাকাউন্ট হলো সকল শ্রেণী পেশার মানুষের, তাই এই ব্যাংকে সকল লেনদেন করে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরকে অনেক রকমের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। এছাড়া ব্যাংক চলাকালীন একইভাবে পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।