
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রামে একই দিনে ছয়টি ইউনিয়নে বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বি- বার্ষিক সন্মেলনে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১ লা আগষ্ট বিকাল তিনটায় গুনবতী কলেজ মাঠে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে গণতান্ত্রিকভাবে ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে ইউনিয়ন সাধারণ সম্পাদক, এবং সাংগঠনিক সম্পাদককে নির্বাচিত করেন। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম চৌধুরীকে বিজয় ঘোষণা করেন।।
দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে গুনবতী ইউনিয়ন বি এন পি আহ্বায়ক মো : রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা।
১লা জুলাই শুক্রবার বিকালে গুনবতী কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে গুনবতী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী ও ইউনিয়ন যুবদল এর সদস্য সচিব ইউসুফ হোসেন আরিফ জিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক সরওয়ার জাহান দোলন । কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য শফিউল আলম রায়হান। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য জি এম তাহের পলাশী। কুমিল্লা দক্ষিণ জেলা বি এন পি সদস্য তরিক আহম্মেদ ভূঁইয়া সুজন।
বিশেষ বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আ,ন, ম,সলিম উল্লাহ টিপু। চৌদ্দগ্রাম বিএনপির সদস্য জাকারিয়া যুবরাজ। চৌদ্দগ্রাম বি এন পি যুগ্ন আহ্বায়ক নুরুন্নবী পাটোয়ারী নরু। চৌদ্দগ্রাম উপজেলা বি এন পি সদস্য মিজানুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা বি এন পি সদস্য ইসমাইল হোসেন।।
এতে আরো উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন বি এন পি সভাপতি ইসমাইল হোসেন। জগ্নাথ ইউনিয়ন বি এন পি নব নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।। গুনবতী কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফ। গুনবতী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক আজাদ আল মাহমুদ। চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মো : মারুফ রেজা।গুনবতী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক নুরুল আলম সেলিম। জগ্নাথ ইউনিয়ন যুবদলের সভাপতি তৌহিদ উল্লাহ ভূইয়া। ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসরাফিল সুজন ।
গুনবতী ইউনিয়ন দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল চৌধুরী নির্বাচিত হয়েছেন।। গণতান্ত্রিক ভোটে জসিম উদ্দিন সাধারণ সম্পাদক এবং নাছির উদ্দীন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।