
আব্দুল করিম
গত (০৫অগাস্টে) আওয়ামী-লীগ সরকার পতনের পর কক্সবাজার সদর মডেল থানায় মিলছে নাগরিক সেবা এবং ফিরে পেয়েছে নাগরিক সেবার কার্যক্রম এমন টা জানান, সেবা গ্রহণকারীরা।
এসময় সেবা গ্রহণকারী কক্সবাজার পৌরসভাস্থ আলির জাহান এলাকার নোমান উদ্দিন বলেন,বর্তমান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান এর ভিন্ন পুলিশ কার্যক্রম দৃশ্য চোখে দেখা দিয়েছে। হাতে করে নিয়ে আসা অভিযোগ পত্র ওসি নিজ হাতে অভিযোগ পত্র গ্রহণ করে এবং অবৈধ দখলবাজদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
আগের তুলনায় বর্তমান পুলিশ সেবায় অনেক পার্থক্য রয়েছে।এমন পুলিশের সেবা পুরো বাংলাদেশর প্রত্যেকটি থানায় পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করে তাহলে বাংলাদেশের একটি পরিবর্তন ঘটতে পারে বলে জানান তিনি।
সমিতি পাড়া এলাকার হামিদুর রহমান আাজাদ বলেন,তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭বছর ক্ষমতায় থাকায় এই মহৎ পুলিশ কার্যালয় কে তৈরি করা হয়েছিল দখল বাজ ও সশস্ত্র সন্ত্রাসী মূর্খ আওয়ামী লীগ নেতা কর্মীদের আস্থান। আওয়ামী লীগের বিভিন্ন সশস্ত্র বাহিনী এবং দখলবাজদের বিরুদ্ধে থানায় কোনো ধরনের অভিযোগ বা মামলা করতে গেলে মামলা গ্রহণের কথা অনেক দূর উল্টো কক্সবাজার সদর মডেল থানায় লাঞ্ছিত হয়ে বাড়িতে যাওয়ার কথা জানান তিনি।
বর্তমানে কক্সবাজার সদর মডেল থানায় সু-নাগরিক সেবা পেয়ে স্বস্তির নিঃশ্বাস পেলছে বলে জানান পুলিশ সেবা গ্রহণকারীরা।
এই ব্যপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, গত (০৫অগাস্টে)ফ্যাসিবাদী ও দুর্নীতিবাজ সরকার আওয়ামী লীগ পতনের পর কক্সবাজার সদর মডেল থানায় যোগদান করেন তিনি। যোগদানের পর ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে হত্যা,গুম,দখল বাজ সহ একাধিক এজাহার তার হাতে যায়।এসব হত্যা, গুম, দখল বাজ,নিয়ে কাজ করতে গেলে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলার বিঘ্নতি সৃষ্টি লক্ষ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার এর পাইতারা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের সশস্ত্র-সন্ত্রাসী অপরাধীরা। এসব অপপ্রচার অতিক্রম করে সাধারণ ভুক্তভোগী ও জনগণের পাশে দাড়িয়ে পুলিশ সেবা পুনরায় ফিরিয়ে দিতে এবং পুলিশ জনগণের বন্ধু সেই আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে কক্সবাজার পুলিশ কাজ করছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।