
মো.ফরহাদ হোসাইন,জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ১৫তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম রিপনকে আহ্বায়ক এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সুলাইমানকে সদস্য সচিব করে ২৪ সদস্যের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামন্ডলী এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: জহিরুল ইসলাম সোহাগ (১৫তম ব্যাচ)
যুগ্ম আহ্বায়ক: আশিকুর রহমান জিসান, ফাতেমা তুজ জহুরা ইমু, আদনান মাহমুদ সৈকত, মোঃ ফরহাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আলী আজগর, আসাদুজ্জামান রিমন, মোঃ জিহাদ, মেহেদি হাসান মিরাজ, মেহেরাব হোসাইন অপি, একেএম আব্দুল্লাহ, আতাউল্লাহ আহাদ, ছন্দা দাস, আমিরুল ইসলাম রোনক, খাদিজা আক্তার আশা।
সদস্য: মেহেদী হাসান নাঈম, রেজাউল করিম সাগর, আফরিন সাদিয়া, রাকিব হোসাইন, মুহাম্মদ তানভীর, আল আমিন রায়হান।
নবগঠিত কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রিপন বলেন, “ভোলার শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণে আমাদের এই সংগঠন কাজ করবে। একে অপরের পাশে থেকে সহযোগিতা করে আমরা ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবো।”
সদস্য সচিব মোঃ সুলাইমান বলেন, “এই সংগঠন ভোলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান, সহযোগিতা এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। আমরা সবাই মিলিতভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব।”