
শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার হত্যার প্রতিবাদে তিন দফা দাবি নিয়ে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এ মানববন্ধন হয়। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো -অবিলম্বে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, তদন্ত সাপেক্ষে শামীম মোল্লার হত্যার বিচার করতে হবে, সারাদেশে চলমান মব জাস্টিস বন্ধে এগিয়ে আসতে হবে।
মানববন্ধনে অংশ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সজ্জাদ হোসেন বলেন, আমরা এখানে দাড়িয়েছি বিচার বর্হিভূত হত্যাকান্ড সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে। গতকাল সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পুলিশের হেফাজতে নেওয়ার পর মৃত্যুর গঠনা ঘটে। তার এ মৃত্যুতে কাদের বেশি লাভ হলো এ বিষয়টি ও তদন্তের আওতায় আানতে হবে। ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। অপরাধীর বিচার আইনের মাধ্যমে হবে।
ইতিহাসে বিভাগের শিক্ষার্থী ইয়াহিয়া জিসান বলেন, আমাদের নতুন স্বাধীন বাংলাদেশে আমরা কেনো বিচার বর্হিভূত হত্যা কান্ড চাই না। আমারা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আবরার ফাহাদ সহ অনেক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা চাই অবিলম্বে এ সংস্কৃতি বন্ধ হোক। গত কালকের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। এবং পরবর্তীতে যাতে ক্যাম্পাসে আর এমন গর্হিত কাজ না ঘটে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, গতকাল ১৮ সেপ্টেম্বর ( বুধবার) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ শিক্ষার্থীদের হাতে গণপিটুনির পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
জানা যায়, বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিস নিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
পুলিশ ও শামীমের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
নিহত শামীম মোল্লার বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলালা, মাদক সম্রাজ্য, টর্চারসেল, সন্ত্রাসী কর্মকান্ড, প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো, শিক্ষাক, শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগ রয়েছে।