
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর সদর ইউনিয়ন এর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করা হয়। জামায়াতে ইসলামী তাহিরপুর সদর ইউনিয়ন এর আমীর বিশিষ্ট সমাজ সেবক সফিকুল ইসলাম এর নেতৃত্বে সদর ইউনিয়ন এর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়। সদরের মধ্য তাহিরপুরের রায়পারা ও কালীবাড়ী সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি সমিরন রায় লিটন, সাধারন সম্পাদনক রতন রায়, সুর্য্যোরগাঁও কালিবাড়ি মন্দিরের সভাপতি সজল তালুকদার ও সাধারণ সম্পাদক গৌতম দাস,উজান জামালগড় সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি সুজিত সরকার ও সাধারণ সম্পাদক রয়েল রায় সহ সার্বিক দায়িত্বে থাকা পুজা উদযাপন কমিটির বিভিন্ন ব্যাক্তিবর্গের সাথে মত বিনিময় হয়।মত বিনিময়ে সদর ইউনিয়ন এর আমীর সফিকুল ইসলাম বলেন জামায়াতে ইসলামী সব সময় আপনাদের আছে এবং থাকবে।আপনারা যেকোনো প্রয়োজনে জামায়াত কে পাশে পাবেন।তিনি আরও বলেন যেকোনো পরিস্থিতিতে আপনারা ডাকলে আমরা ছুটে আসব।পুজা কমিটির পক্ষে সুজিত সরকার বলেন জামায়াতে ইসলামী পুজা পরিদর্শন আসাতে আমরা অত্যন্ত আনন্দিত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।