
আলামিন খান
জাবি প্রতিনিধি
জাবির ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট কার্যকরী পর্ষদ ২০২৫-২৬’ গঠিত হয়েছে। উক্ত পর্ষদে সভাপতি পদে নির্বাচিত হন ‘জলসিঁড়ি’ থেকে ধীরাজ রায় এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ধ্বনি থেকে অর্পিতা প্রধান।
রবিবার (৭ ডিসেম্বর) ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’
অন্তর্ভুক্ত সকল সংগঠনের উপস্থিতিতে রাত ৯ ঘটিকায় কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের মাধ্যমে ১০ সদস্য বিশিষ্ট ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট কার্যকরী পর্ষদ ২০২৫-২৬’ গঠিত হয়। উক্ত পর্ষদে সভাপতি পদে নির্বাচিত হন ধীরাজ রায় এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অর্পিতা প্রধান।
কার্যকরী পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন
সহ সভাপতি-১: বেদত্রয়ী গোস্বামী পৃথ্বা (জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি)
সহ সভাপতি-২: মো. তাজুন ইসলাম আশিক (জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন)
সহ সাধারণ সম্পাদক: শাফিন আহমেদ (জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি)
অর্থ সম্পাদক: কনক কুমার পোদ্দার চয়ন (জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম)
দপ্তর সম্পাদক: সেমন্তী রোদসী (সুস্বর)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: জোহান আরাজ খান (জহির রায়হান চলচ্চিত্র সংসদ)
কার্যকরী সদস্য-১: তানজিল আহম্মেদ (চারণ)
কার্যকরী সদস্য-২: অর্নিক চাকমা (আরফি)