ঝালকাঠি প্রতিনিধিঃ
‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে সাড়া দেশের সাথে ঝালকাঠিতেও পালিত হলো ভিডিপি দিবস-২০২৫।
রোববার সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে বেলুন ও পতাকা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়, ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয় মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ।
দিবস উদ্বাধন শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিন করে ঝালকাঠি জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে গ্রাম প্রতিরক্ষার বাহিনীর (ভিডিপি) সদস্যদের দিনব্যাপি সেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সকল অনুষ্ঠানমালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত।
সদ্য প্রাপ্ত ::
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬