
জিয়ারত জুয়েল : টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন ওসি জালাল উদ্দীন। গত অগাস্ট মাসে বাসাইল থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আসামী গ্রেফতার,মামলা তদন্তে সফলতা সহ সকল ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয় বাসাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জালাল উদ্দীন কে
মঙ্গলবার (১৬ অগাস্ট ) জেলা পুলিশের মাসিক অপরাধ ও পুরস্কার বিতরণী সভায় তাকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসাবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার জনাব,মো. মিজানুর রহমান। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জালাল উদ্দীন বলেন, জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে পুরস্কার নেওয়ার অনুভূতিটাই অন্যরকম । সঠিকভাবে দায়িত্ব পালন করাই হচ্ছে পুলিশের কাজ আর এই অর্পিত দায়িত্ব ও ভালো কাজের স্বীকৃতি পেয়ে খুবই ভালো লাগছে। এই পুরস্কার আমাদের কাজের গতিকে আরও বেগবান করবে। সেই সাথে আমি এই পুরস্কারের জন্য পুলিশ সুপার স্যার ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ।
পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান বলেন জালাল উদ্দীনের সাফল্যে আমরাও খুশি।তার এই কাজ থেকে অন্যরা উৎসাহিত হবেন।