
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বৃহস্পতিবার ৪ টার দিকে শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেয়া হয়৷
এর শহীদ মিনারে ছাত্র জনতা জড়ো হতে থাকে। পরে সেখান থেকে বের হয়ে ভেকু নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যায়৷
বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মারইয়াম মোকাদ্দাস মিষ্টি বলেন,টাঙ্গাইলে কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে। এছাড়াও এরপর আমরা জেলা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভেঙে দিবো।
এসময় দেখা যায় কিছু ছাত্র জনতা ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গান বাজিয়ে উল্লাস করে। এসময় রাস্তার দু পাশে যানযট লেগে যায়। এসময় সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়।